আইস পুলিশের কার্যক্রম নিয়ে কী বলছেন মার্কিনিরা?
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) পুলিশের গুলিতে মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড এবং পরে অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন আইসের গ্রেপ্তার অভিযানের ভিডিও ধারণ ও তা সামাজিক মাধ্যমে শেয়ার করা বৈধ অধিকার।
