Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
23 January, 2026, 10:10 am
Last modified: 23 January, 2026, 10:22 am

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

আব্বাস উদ্দিন নয়ন
23 January, 2026, 10:10 am
Last modified: 23 January, 2026, 10:22 am
ফাইল ছবি: টিবিএস

দেশের জাতীয় মাছ ইলিশের ভবিষ্যৎ বদলে দিতে পারে—এমন এক যুগান্তকারী পদক্ষেপে প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে কৃত্রিম পরিবেশে (ইনডোর) ইলিশ চাষের পরিকল্পনা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। উন্নত প্রযুক্তিনির্ভর এই অ্যাকুয়াকালচার বা মাছ চাষ প্রকল্পের জন্য ডেনমার্কের অ্যাসেন্টোফট অ্যাকুয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। প্রকল্পে বিনিয়োগ করা হবে ৩ কোটি ইউরো বা প্রায় ৪৩০ কোটি টাকা।

ইলিশের পাশাপাশি এশিয়ান সিবাস (কোরাল) ও অন্যান্য সামুদ্রিক মাছও চাষ করা হবে এই অত্যাধুনিক ইনডোর ব্যবস্থায়। বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপ ও অ্যাসেনটোফট অ্যাকুয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

প্রকল্পটি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে স্থাপন করা হবে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে পুরো বিনিয়োগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্য। আন্তর্জাতিক বাজারেও এর কদর অনেক, দামও চড়া। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীলতা, নদী ব্যবস্থার পরিবর্তন এবং মৌসুমি নিষেধাজ্ঞার কারণে ইলিশ রপ্তানি সীমিত। দেশের বাজারেও চড়া দামেও অনেক সময় ইলিশ পাওয়া দুষ্কর হয়ে পড়ে।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের সামগ্রিক উৎপাদন বাড়লেও রপ্তানিযোগ্য মানসম্মত ইলিশের ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ চাষ সফল হলে তা এ খাতে বড় ধরনের সাফল্য বয়ে আনবে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, 'সুস্বাদু সামুদ্রিক মাছের ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে অত্যাধুনিক আরএএস পদ্ধতিতে এসব মাছ চাষ করতে চায় প্রাণ গ্রুপ। অ্যাসেনটোফ্ট অ্যাকুয়া উন্নত দেশগুলোতে ইতোমধ্যে স্বল্প জায়গায় এই প্রযুক্তির মাধ্যমে শিল্প পর্যায়ে মাছ চাষ করছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস উৎপাদন শুরু হবে।' 

আরএএস প্রযুক্তিতে কীভাবে হবে ইলিশ চাষ

আরএএস বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতি, যেখানে পানির গুণগত মান, তাপমাত্রা, অক্সিজেন, লবণাক্ততা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। একই পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয় বলে পানির ব্যবহার কমে যায় এবং রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে।

এই প্রকল্পে ব্রুডস্টক ব্যবস্থাপনা, হ্যাচারি ও নার্সারি সুবিধাসহ পুরো উৎপাদন চেইন স্থাপন করা হবে। প্রতিটি মাছের লক্ষ্যমাত্রা ওজন ধরা হয়েছে ১,২০০ থেকে ১,৫০০ গ্রাম। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ রপ্তানি করা হবে।

ইলিশ মাছ চাষ কি আদৌ সম্ভব?

ইলিশ মূলত অভিবাসী (মাইগ্রেটরি) মাছ হওয়ায় দীর্ঘদিন এটি চাষের বাইরে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ পালনের গবেষণা চলছে। বাণিজ্যিক পর্যায়ে বড় আকারের উৎপাদন এখনও বিরল, যা প্রাণ-আরএফএল ও অ্যাসেনটোফট অ্যাকুয়ার এই উদ্যোগকে বৈশ্বিকভাবে ব্যতিক্রমী করে তুলছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. আমিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইলিশ চাষ বৈজ্ঞানিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইলিশের জীবনচক্র ও প্রজনন আচরণ নিয়ন্ত্রণ করা। এই মাছ চাষের এখনো পর্যন্ত সফল রেকর্ডও নেই।' 

তবে তিনি যোগ করেন, যদি এই প্রকল্প সফল হয়, তবে তা প্রাকৃতিকভাবে নদীর ওপর চাপ কমাবে এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি করবে।

ডেনিশ দক্ষতা ও স্থানীয় উচ্চাকাঙ্ক্ষা

ডেনমার্কভিত্তিক অ্যাসেনটোফট অ্যাকুয়া লিমিটেড আরএএস প্রযুক্তিতে বিশ্বব্যাপী পরিচিত একটি প্রতিষ্ঠান। তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস ২০১৬ সাল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে মাছ চাষ প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি হ্যাচারি ডিজাইন, ব্রুডস্টক ব্যবস্থাপনা ও পূর্ণাঙ্গ আরএএস সল্যুশন সরবরাহ করে থাকে।

অ্যাসেনটোফট অ্যাকুয়ার ড. জেন্স ওলে ওলেসেন বলেন, ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে একটি আরএএস-ভিত্তিক মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আমরা আশাবাদী।

প্রাণ-আরএফএল গ্রুপ দেশের অন্যতম বৃহৎ এগ্রো ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। খাদ্য, কৃষি, ডেইরি, পানীয় ও রপ্তানিমুখী পণ্যে তাদের শক্ত অবস্থান রয়েছে। নতুন এই মৎস্য প্রকল্পের মাধ্যমে গ্রুপটি উচ্চমূল্যের সামুদ্রিক মাছ উৎপাদন ও রপ্তানিতে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

Related Topics

টপ নিউজ

ইলিশ মাছ / ইলিশ / প্রাণ-আরএফএল গ্রুপ / ইনডোর প্ল্যান্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]