৪০ বছর পর লেবানন-ইসরায়েল সরাসরি আলোচনা
গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যার মাশুল দিতে হচ্ছে লেবাননকে। হিজবুল্লাহর ঘাঁটি আছে এমন অভিযোগে নিজেদের খেয়াল খুশিমতো লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। মোতায়েন রেখেছে সেনাসদস্যও। এনিয়ে যখন বাড়ছে দুই পক্ষের উত্তেজনা; তখন আশার আলো দেখাচ্ছে মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের বেশি সময় পর লেবানন-ইসরায়েলের সরাসরি আলোচনা। যেখানে পরিষ্কার-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে নাকি শান্তির পথে হাঁটবে লেবানন?
