প্রকৃতিতে অনুভূত হচ্ছে হেমন্তের আগমনী বার্তা
শরৎকাল শেষের পথে, আসছে হেমন্ত। আশ্বিন মাস প্রায় শেষ, আর মাত্র নয় দিন পর শুরু হবে কার্তিক। প্রকৃতিতে এখনই অনুভূত হচ্ছে হেমন্তের আগমনী বার্তা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি।
