ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে ইসরায়েলি হামলা
গাজায় বোমা হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার খবরে বলা হচ্ছে, ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
