হাঁস ভুনা রেসিপি
প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভেজে নিন। এরপর আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাংস যোগ করুন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন এবং শেষে গরম মশলা ও ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ৩৮ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী ইসরাত জাহান।
