Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
উত্তরায় বিমান দুর্ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, ক্ষতিপূরণ চেয়ে রুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 04:05 pm
Last modified: 22 July, 2025, 04:04 pm

Related News

  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

উত্তরায় বিমান দুর্ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, ক্ষতিপূরণ চেয়ে রুল

আজ (২২ জুলাই)বিচারপতি ফাহমিদা খাতুন ও বিচারপতি সৈয়দ জাহিদ হাসান মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 04:05 pm
Last modified: 22 July, 2025, 04:04 pm
গতকাল (২১ জুলাই) মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হওয়ার পর জেট বিমানটি পুড়ে যায়। ছবি: মেহেদী হাসান/টিবিএস

উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ দুর্ঘটনায় অন্তত ৩১ জন শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তি নিহত হন এবং আরও অনেকেই আহত হন।

আজ (২২ জুলাই)বিচারপতি ফাহমিদা খাতুন ও বিচারপতি সৈয়দ জাহিদ হাসান মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।

তদন্তের নির্দেশনার পাশাপাশি আদালত এক রুল জারি করে এই দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না জানতে চেয়েছেন।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার পর দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। দুর্ঘটনার সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও পথচারীদের অনেকে হতাহত হন।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

অ্যাডভোকেট আনিসুর রহমান রায়ান বিশ্বাসের দাখিল করা রিট আবেদনে দাবি জানানো হয়েছে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন ঘনবসতিপূর্ণ এলাকা; যেমন ঢাকা শহর—এসব জায়গায় ত্রুটিপূর্ণ বিমান বা সামরিক বিমান পরিচালনা নিষিদ্ধ করতে হবে।

আবেদনপত্রে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রেকর্ড প্রকাশ করতে হবে।

এছাড়া, আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। 

একইসঙ্গে, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৫ কোটি টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

Related Topics

চাকরি

হাইকোর্ট / ক্ষতিপুরণ / রুল / মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / বিমান দুর্ঘটনা / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]