Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুনের শেষদিকে ৩৬০ কোটি ডলারের বাজেট সহায়তার প্রত্যাশা

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
20 June, 2025, 09:40 am
Last modified: 20 June, 2025, 09:44 am

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

জুনের শেষদিকে ৩৬০ কোটি ডলারের বাজেট সহায়তার প্রত্যাশা

সাইফুদ্দিন সাইফ
20 June, 2025, 09:40 am
Last modified: 20 June, 2025, 09:44 am

ইনফোগ্রাফিক: টিবিএস

চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষ নাগাদ, ৩.৬১৮ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হতে পারে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বৈশ্বিক ঋণদাতাদের থেকে ৩০ জুনের মধ্যেই এই অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বাজেট সহায়তার মধ্যে রয়েছে: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১.৩ বিলিয়ন ডলার ঋণ; পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), এবং জাপান থেকে প্রত্যাশিত অর্থ ছাড়।

বাংলাদেশের ব্যাংকখাত শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বৃহস্পতিবার ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের পলিসি-বেজড ঋণ অনুমোদন দিয়েছে। ইআরডির কর্মকর্তারা জানান, আজ শুক্রবার (২০ জুন) এডিবির সঙ্গে  ৯০০ মিলিয়ন ডলারের এ দুটি বাজেট সহায়তা ঋণ চুক্তি সই হবে। এবং সব প্রক্রিয়া শেষে এক সপ্তাহের মধ্যের মধ্যে এই অর্থছাড় হবে বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে ব্যাংকিং সেক্টর রিফর্মস সাবপ্রোগ্রাম-১ এর আওতায় ৫০০ মিলিয়ন ডলার এবং ক্লাইমেট রিসপন্সিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআরইডি)- সাবপ্রোগ্রাম-২ শীর্ষক কর্মসূচির আওতায় ৪০০ মিলিয়ন পাওয়া পাওয়া যাবে। 

এদিকে, বিশ্বব্যাংকের বোর্ড বর্তমানে ৫০০ মিলিয়ন ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২ পর্যালোচনা করছে। যা অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চুক্তি সই এবং জুনের মধ্যেই অর্থ ছাড় হতে পারে।

অন্যদিকে, আইএমএফ-এর বোর্ড ২৩ জুন ৪.৭ বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির—মোট ১.৩ বিলিয়ন ডলার ছাড় পর্যালোচনা করবে। অনুমোদন পেলে ৪৮ ঘণ্টার মধ্যে অর্থ ছাড় পাওয়া যেতে পারে।

২৩ জুন বেইজিংয়ে এআইআইবি'র বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বা ২৪ জুন বাংলাদেশ সরকারের সঙ্গে ক্লাইমেট রিসপন্সিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআরইডি)- সাবপ্রোগ্রাম-২ এর অধীনে বাজেট সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে। এই অর্থ পাওয়া যাবে চলতি মাসের শেষদিকে।

মে মাসের শেষদিকে প্রধান উপদেষ্টার জাপান সফরের পর, বাংলাদেশ ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ নিশ্চিত করেছে, যা প্রদান করা হচ্ছে 'ডেভেলপমেন্ট পলিসি লোন ফর ইকোনমিক রিফর্ম অ্যান্ড স্ট্রেংদেনিং ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স' কর্মসূচির অধীনে। এই ঋণের অর্থ আগামী সপ্তাহেই ছাড় হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, এপ্রিলে বাংলাদেশ ওপেক ফান্ড এর সঙ্গে 'স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম'- শীর্ষ্ক কর্মসূচির আওতায় ১০০ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি সই করে। ইআরডির কর্মকর্তারা জানান, ওপেক ফান্ডের এদেশে স্থানীয় অফিস না থাকায়—কিছু প্রশাসনিক জটিলতায় অর্থ ছাড়ে বিলম্ব হয়েছে। সেই জটিলতা কাটিয়ে এই ঋণটিও আগামী সপ্তাহে ছাড় হবে বলে আশা করা যাচ্ছে।

চলতি অর্থবছর (২০২৪-২৫) এ পর্যন্ত বাংলাদেশ মোট ১.১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ডিসেম্বরে বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের ঋণ, যা গ্রিন অ্যান্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট'- এর আওতায় দেওয়া হয়, এবং চলতি মাসের শুরুতে এডিবি'র দেওয়া ৬০০ মিলিয়ন ডলার, যা  স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (সাবপ্রোগ্রাম-১) এর আওতায় এসেছে।

মূলত বাংলাদেশ কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাপকভাবে বাজেট সহায়তা নেওয়া শুরু করে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরে যা গতি পায়।

বাংলাদেশ ২০১৯-২০ অর্থবছরে ১ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ১.০৯ বিলিয়ন, ২০২১-২২ অর্থবছরে ২.৫৯ বিলিয়ন, ২০২২-২৩ অর্থবছরে ১.৭৬ বিলিয়ন এবং ২০২৩-২৪ অর্থবছরে ২.০৩ বিলিয়ন ডলার বাজেটে সহায়তা পেয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা- ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, "বাজেট ঘাটতি পূরণে বাজেট সহায়তা নেওয়া হয়। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি এবং আমাদের রাজস্ব আয় কম হওয়ার কারণে, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসাবে বাজেট সহায়তা নিতে হয়। তবে এই ধরনের ঋণের ওপর অত্যধিক নির্ভরতায়—আগামী বছরগুলোতে আমাদের ঋণের দায় বাড়বে। এ কারণে বাজেট সহায়তার বিষয়ে আমাদের সতর্ক হতে হবে।  বাজেটে সহায়তা অর্থ যেন উৎপাদনশীল কাজে ব্যয় করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।"

বিশ্বব্যাংক ও এডিবি'র প্রকল্প ঋণেও বাড়ছে অর্থ সহায়তা

চলতি অর্থবছরের শেষে বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক এবং এডিবি বাংলাদেশের জন্য বিভিন্ন প্রকল্পভিত্তিক ঋণও অনুমোদন করেছে।

বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক ৬৪০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে, যার লক্ষ্য দেশের গ্যাস সরবরাহের উন্নয়ন এবং বায়ু দূষণ হ্রাস করা। বিশ্বব্যাংক বৃহস্পতিবার জানায়, এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এনার্জি সেক্টর সিকিউরিটি এনহান্সমেন্ট প্রজেক্ট এবং বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট- এর আওতায়।

এই ৬৪০ মিলিয়ন ডলারের মধ্যে, ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে, যাতে তারা দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিশ্চিত করতে পারে। বাকি ২৯০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগে।

এডিবি বাংলাদেশের অবকাঠামো খাতে আরও ৪০৪ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার বরাদ্দ হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং অ্যান্ড ইন্টেগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এর জন্য এবং ২০৪ মিলিয়ন ডলার ব্যয় হবে সাসেক ঢাকা- নর্থওয়েস্ট করিডোর রোড প্রজেক্ট (ফেজ-২) বাস্তবায়নে।

Related Topics

টপ নিউজ

বাজেট সজায়তা / ঋণ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]