Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু বানাচ্ছে চীন, ১ ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে ১ মিনিটে

আন্তর্জাতিক

এনডিটিভি
13 April, 2025, 04:10 pm
Last modified: 13 April, 2025, 04:55 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু বানাচ্ছে চীন, ১ ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে ১ মিনিটে

বিশ্বের ১০০টি সর্বোচ্চ সেতুর অর্ধেকেরও বেশি চীনের এই গুইঝৌ অঞ্চলে অবস্থিত।
এনডিটিভি
13 April, 2025, 04:10 pm
Last modified: 13 April, 2025, 04:55 pm
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ছবি: হাইয়েস্টব্রিজ ডট কম

চীন আগামী জুন মাসে হুয়াজিয়াং 'গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ' খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় দুই মাইল দীর্ঘ এই সেতুটি একটি বিশাল গিরিখাতের ওপরে নির্মিত।

২১৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই ব্রিজ ব্যবহারের মাধ্যমে মাত্র এক মিনিটে পাড়ি দেয়া যাবে এক ঘণ্টার যাত্রাপথ। ৫২৪ মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজটি আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটার বেশি উঁচু এবং তিনগুণ ভারী।

সেতুটিকে প্রকৌশল দুনিয়ার অনন্য এক নিদর্শন বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।

চীনা রাজনীতিবিদ ঝাং শেংলিন বলেন, 'পৃথিবীর ফাটল' নামে পরিচিত এই অঞ্চলজুড়ে বিস্তৃত প্রকল্পটি চীনের প্রকৌশল সক্ষমতা প্রদর্শন করবে এবং গুইঝৌকে বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সহায়ক হবে।'

এর স্টিল ট্রাসের ওজন প্রায় ২২ হাজার মেট্রিক টন — যা তিনটি আইফেল টাওয়ারের সমান। এটি মাত্র দুই মাসেই স্থাপন করা হয়েছে।

China's Huajiang Grand Canyon Bridge is set to open this year, becoming the world's tallest bridge at 2050 feet high.

Recent footage of the bridge has been released, showing crews putting on the finishing touches.

One of the most insane facts about the bridge is that… pic.twitter.com/DLWuEV2sXQ— Collin Rugg (@CollinRugg) April 8, 2025

প্রধান প্রকৌশলী লি ঝাও বলেন, 'নিজের কাজকে বাস্তবে রূপ নিতে দেখলে এবং শেষমেশ গিরিখাতের ওপরে ঠিকঠাক দাঁড়িয়ে যেতে দেখলে সাফল্যের অনুভূতি দেয়।'

চীনের প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ যোগাযোগের নতুন পথ তৈরি করার পাশাপাশি এই সেতু একটি বড় ধরনের পর্যটন কেন্দ্র হিসেবেও ভূমিকা পালন করবে।

গণমাধ্যম দ্য মেট্রোর বরাতে জানা গেছে, এই প্রকল্পের আওতায় কাঁচের তৈরি হাঁটার পথ এবং 'বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্প স্পট' তৈরির পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে।

বিশ্বের ১০০টি সর্বোচ্চ সেতুর অর্ধেকেরও বেশি চীনের এই অঞ্চলে অবস্থিত।

উল্লেখ্য, ২০১৬ সালে চীনের সর্বোচ্চ সেতু নির্মিত হয়েছিল বেইপানজিয়াং-এ, যার উচ্চতা ছিল ১ হাজার ৮৫৪ ফুট।
 
Related Topics

টপ নিউজ

চীন / সর্বোচ্চ / ব্রিজ / গিরিখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]