Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রোহিঙ্গাদের জন্য ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 10:30 pm
Last modified: 24 March, 2025, 10:42 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

রোহিঙ্গাদের জন্য ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

বিবৃতির তথ্যানুসারে, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য জাতিসংঘ ও তার শতাধিক অংশীদারের সমন্বয়ে '২০২৫-২৬ জয়েন্ট রেসপন্স প্ল্যান' নামের একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ৯৩ কোটি ৪৫ লাখ ডলার প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 10:30 pm
Last modified: 24 March, 2025, 10:42 pm
রোহিঙ্গা শরণার্থীরা প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী নিতে আইওএমের একটি বিতরণ পয়েন্টে জড়ো হয়। ছবি: হোসেন আহম্মদ মাসুম/আইওএম বাংলাদেশ ২০২৫

মিয়ানমারে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারীদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতির তথ্যানুসারে, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য জাতিসংঘ ও তার শতাধিক অংশীদারের সমন্বয়ে '২০২৫-২৬ জয়েন্ট রেসপন্স প্ল্যান' নামের একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ৯৩ কোটি ৪৫ লাখ ডলার প্রয়োজন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ইভেন্টে নেতৃত্ব দেন রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলির জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। 

শতাধিক অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এ প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, স্থানীয়সহ ১৪ লাখ ৮০ হাজার মানুষের জন্য ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সংঘাত, আর্থিক সম্পদের ক্রমহ্রাসমানতা এবং প্রতিযোগিতামূলক বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যারা এখনও একটি অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে এবং সম্পূর্ণরূপে মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল।

বলা হয়, আশ্রয় দেওয়ার অষ্টম বছরে রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক আলোচনার বাইরে। যদিও তাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে। খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। 

জাতিসংঘ জানিয়েছে, শিবিরগুলোতে বসবাসকারী জনসংখ্যার ৫০%-এরও বেশি নারী ও মেয়েশিশু, যারা লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং শোষণের ঝুঁকির সম্মুখীন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক-তৃতীয়াংশের বয়স ১০ থেকে ২৪ বছর। আনুষ্ঠানিক শিক্ষা, পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ আশঙ্কাজনক।

যতক্ষণ না মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ হয় এবং রোহিঙ্গাদের সেখানে নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য অনুকূল না হয়, ততক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী জরুরি সহায়তা তহবিল অব্যাহত রাখতে হবে।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / জাতিসংঘ / জাতিসংঘের শরণার্থী সংস্থা / আন্তর্জাতিক অভিবাসন সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]