Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৩২ শতাংশ, খাদ্যে ৯.২৪ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 March, 2025, 04:40 pm
Last modified: 07 March, 2025, 05:06 am

Related News

  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি

ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৩২ শতাংশ, খাদ্যে ৯.২৪ শতাংশ

এবছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ হারে, আগের মাসে যা ছিল ১০.৭২ শতাংশ।
টিবিএস রিপোর্ট
06 March, 2025, 04:40 pm
Last modified: 07 March, 2025, 05:06 am
ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৩২ শতাংশ, খাদ্যে ৯.২৪ শতাংশ

বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে, গেল ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশ। জানুয়ারিতে যা ছিল ৯.৯৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে তা জানানো হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৭ শতাংশ।

এবছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ হারে, আগের মাসে যা ছিল ১০.৭২ শতাংশ। অর্থাৎ, এখানেও কমেছে শতাংশীয় পয়েন্টে।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার ফলে তা সার্বিক মূল্যস্ফীতি হ্রাসেও ভূমিকা রেখেছে। 

ফেব্রুয়ারিতে খাদ্য-বহির্ভুত মূল্যস্ফীতি হয়েছে ৯.৩৮ শতাংশ হারে, যা জানুয়ারির ৩.৩২ শতাংশের চেয়ে সামান্য বাড়ে। 

এর আগে ডিসেম্বরে ১২.৯২ এবং নভেম্বরে ১৩.৮ শতাংশ হারে হয়েছিল সার্বিক মূল্যস্ফীতি। এনিয়ে গত চার মাসের মধ্যে দ্বিতীয়বার এক অংকের ঘরে ফিরল সার্বিক মূল্যস্ফীতি। 

২০২৩ সালের সেপ্টেম্বর মূল্যস্ফীতির হার ১০ শতাংশের কম বা ৯.৯২ শতাংশ হয়েছিল, এরপর থেকে তা বাড়তে থাকে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও কতদিন লাগবে এমন প্রশ্নের জবাবে বলেন, আপাতত আমাদের মূল্যস্ফীতির দিকে মূল মনোযোগ আছে। এজন্য আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে। 

মূল্যস্ফীতির উচ্চ হার জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে একথা স্বীকার করে তিনি বলেন, এটি সমাধানের জন্য বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। 

রমহানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানিসহ বিভিন্ন পদক্ষেপের কথাও এসময় তিনি উল্লেখ করেছিলেন।

আগামী জুন নাগাদ মূল্যস্ফীতির হার ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে সরকার।   

বিবিএসের তথ্যমতে, গত আড়াই বছর ধরেই সার্বিক মূল্যস্ফীতির মাসিক হার ৯ শতাংশের উপরে রয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ / ফেব্রুয়ারি / বিবিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]