ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। ১০ ফেব্রুয়ারি রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
