বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত কখনো সফল হবে না: মির্জা ফখরুল
বাংলাদেশে নতুন করে চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত কখনো সফল হবে না। ১ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
