বাড়ছে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব; ডব্লিওএইচওর সতর্কতা জারি; কীভাবে ছড়ায় এটি?
দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ১৪ হাজার ৫০০ মানুষ এমপক্স ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই সময় কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়। দেখা যায়, গতবছরের একই সময়ের তুলনায় এমপক্স ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে ১৬০ শতাংশ। আর মৃত্যুর হার বেড়েছে ১৯ শতাংশ।
