Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চট্টগ্রামে পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 08:40 pm
Last modified: 31 July, 2024, 08:49 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ

চট্টগ্রামে পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচারসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্য়ন্ত আন্দোলন চলবে। হত্যা, গ্রেপ্তার, হামলা ও মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তার পুরো পরিবারসহ শত শত শিক্ষার্থী আন্দোলনে যোগ দিচ্ছে।’
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 08:40 pm
Last modified: 31 July, 2024, 08:49 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

চট্টগ্রামে পুলিশের বাধা ও বৃষ্টি উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার (৩১ জুলাই) সারাদেশে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট–সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

একপর্যায়ে মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এর পরপরই কিছু আইনজীবী শিক্ষার্থীদের সাথে যোগ দিলে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন।

বেলা সাড়ে ১১ টার দিকে আইনজীবী এনেক্স ভবনের মোড়ে শুরু হয় বিক্ষোভ। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভে আইনজীবী ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

বিক্ষোভ চলে বেলা তিনটা পর্যন্ত। মাঝে মাঝে বৃষ্টি হলেও তা বাধা হয়ে দাড়াঁতে পারেনি আন্দোলনকারীদের মাঝে।

সর্বশেষ বিকাল তিনটার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্বর থেকে কোতোয়ালী থানা মোড় হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে।

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের ভাইদের হত্যার বিচারসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্য়ন্ত আন্দোলন চলবে। হত্যা, গ্রেপ্তার, হামলা ও মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তার পুরো পরিবারসহ শত শত শিক্ষার্থী আন্দোলনে যোগ দিচ্ছে।'

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার (দক্ষিণ) আশরাফুল করিম বলেন, 'আজ বিক্ষোভকে কেন্দ্র করে কোনো আটক বা হতাহতের ঘটনা ঘটেনি।'

বিক্ষোভের পুরো সময়জুড়ে আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / কোটাবিরোধী আন্দোলন / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]