Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
এমপি আনার হত্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ শিমুল ভূঁইয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2024, 09:35 am
Last modified: 11 June, 2024, 09:35 am

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

এমপি আনার হত্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ শিমুল ভূঁইয়ার

টিবিএস রিপোর্ট
11 June, 2024, 09:35 am
Last modified: 11 June, 2024, 09:35 am
আনোয়ারুল আজিম আনার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যামামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া শিমুল ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে এমপি আজীমকে হত্যার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

নাম না প্রকাশের শর্তে ডিবির একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'হত্যাকাণ্ডে আরও কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম এসেছে। আমরা নামগুলো ক্রস-চেক করে দেখছি। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। সেখান থেকে সিগন্যাল পেলে তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।'

এদিকে সোমবার (১০ জুন) সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ হত্যামামলার তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। 

শিমুল ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একজন সাবেক স্থানীয় পৌর মেয়রসহ আরও কয়েকজন নেতা বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে ডিবি সূত্র।

শিমুল ভূঁইয়ার দেওয়া জবানবন্দি অনুসারে, এমপি আজীমকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নকারী শিমুলকে দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুর। হত্যাকাণ্ড শেষে শিমুল ভূঁইয়ার সঙ্গে বাবুর হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগও হয়েছিল। 

গত শনিবার গোয়েন্দা পুলিশের একটি দল আওয়ামী লীগ নেতা বাবুকে গ্রেপ্তার করে। পরে রোববার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাবু এমপি আজীম হত্যামামলার অভিযুক্ত মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন ও শিমুল ভূঁইয়ার আত্মীয়। 

এম আজীম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিনজনই নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু মাংসখণ্ড উদ্ধার করেছেন। 'এই মাংসখণ্ড এমপি আনারের কি না, তা ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।'

তিনি আরও বলেন, 'এ হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে একটি মামলা হয়েছে। অন্যদিকে তার কন্যা বাংলাদেশে একটি মামলা করেছেন। এ ঘটনায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

'ঘটনাটি ভারতে ঘটেছে, তাই আসামিকে ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। আমেরিকার সঙ্গে তাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেক্ষেত্রে ভারত সরকার সেই সুবিধা পাবে।' 

Related Topics

টপ নিউজ

এমপি হত্যা / ভারতে বাংলাদেশি এমপি হত্যা / আনার হত্যা / এমপি আনার / এমপি আনোয়ারুল আজিম / এমপি আনোয়ারুল আজীম / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]