Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইসরায়েলে ইরানের হামলা ৫ ঘণ্টার মতো স্থায়ী ছিল: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

সিএনএন
14 April, 2024, 02:00 pm
Last modified: 14 April, 2024, 02:08 pm

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রকে ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিলে সেদেশের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে ইরানের: তেহরান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন

ইসরায়েলে ইরানের হামলা ৫ ঘণ্টার মতো স্থায়ী ছিল: যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েল আজ রাতে জয়ী হয়েছে বলে বিবেচনা করা উচিত। কারণ বর্তমান মার্কিন মূল্যায়ন হলো, ইরানের আক্রমণগুলি অনেকাংশে ব্যর্থ হয়েছে। ইসরায়েল উচ্চতর সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে।” 
সিএনএন
14 April, 2024, 02:00 pm
Last modified: 14 April, 2024, 02:08 pm
ছবি: রয়টার্স

ইসরায়েলে শুরু হওয়া ইরানের নজিরবিহীন হামলা প্রশমিত হয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা সিএনএন-এর কাছে এমনটাই জানিয়েছেন। 

ঐ কর্মকর্তারা জানান, তেহরানের আক্রমণ প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী ছিল। যার ফলে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য এক অজানা সংকটের মুখোমুখি হয়েছে।  

অন্যদিকে ইরান জানায়, চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে রাতারাতি হামলা চালানো হয়েছে।

আর বাইডেন প্রশাসন জানায়, ইসরায়েলে ইরানের ১০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ প্রায় সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ছিটকে গেছে।

মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সিএনএনকে জানান, জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ইসরায়েল আজ রাতে জয়ী হয়েছে বলে বিবেচনা করা উচিত। কারণ বর্তমান মার্কিন মূল্যায়ন হলো, ইরানের আক্রমণগুলি অনেকাংশে ব্যর্থ হয়েছে। ইসরায়েল উচ্চতর সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে।" 

আর মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে জানান, ইরানের হামলার সম্ভাব্য পাল্টা জবারের আগে যুক্তরাষ্ট্রকে যেন অবহিত করা হয়। এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের 'ওয়্যার ক্যাবিনেট' অনুমোদন দিয়েছে।

এবিসি নিউজকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ৪০০–৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুরো ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দের পাশাপাশি জেরুসালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে।

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইংরেজি ভাষায় লিখেছেন: 'খল জায়োনিস্ট রেজিমকে শাস্তি দেওয়া হবে।'

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহজনক ইসরায়েলি বোমা হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সাত কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে দুজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন।

ইসরায়েল ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল ইরান।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইরানের হামলা / ইসরায়েলে হামলা / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রকে ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিলে সেদেশের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে ইরানের: তেহরান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]