শেয়ারের ক্যাটাগরি তুলে দেওয়া উচিত
অন্যান্য দেশের বাজারে নিয়ন্ত্রক সংস্থা নিয়ম করে ভালো আর খারাপ শেয়ার চিনিয়ে দেয় না, সেখানেও এত কারসাজি হয় না। জেড ক্যাটাগরিতে পাঠানো, কিংবা সেখান থেকে তুলে আনার যে নতুন নিয়ম করা হয়েছে তা ইনসাইডার ট্রেডিং আর ম্যানিপুলেশনে ব্যবহার হবে। নিয়ন্ত্রক সংস্থা এমন অনেক কিছুই করছে, যেগুলো আসলে বিনিয়োগকারীদের করার কথা।
