Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ১২ কোটি শিশু দারিদ্র্যের মুখে পড়বে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2020, 10:35 pm
Last modified: 23 June, 2020, 11:02 pm

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ১২ কোটি শিশু দারিদ্র্যের মুখে পড়বে

ইউনিসেফ প্রতিবেদনে, দক্ষিণ এশিয়ার ৮টি দেশে শিশুদের বর্তমান অবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। ইতোমধ্যেই এসব দেশের ২৪ কোটি শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে বলে জানানো হয় সেখানে। 
টিবিএস ডেস্ক
23 June, 2020, 10:35 pm
Last modified: 23 June, 2020, 11:02 pm
ইউনিসেফের বিতরণ করা স্বাস্থ্য সুরক্ষা বিধি পড়ছে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের দুই বালক শিশু। ছবি: সিএনএন

দক্ষিণ এশিয়ার সব দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই অঞ্চলের ১২ কোটি শিশু আর্থিক স্বচ্ছলতা হারিয়ে দরিদ্র্য হয়ে পড়বে। জাতিসংঘের শিশুকল্যাণ সংস্থা- ইউনিসেফ প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

দক্ষিণ এশিয়া একটি জনবহুল অঞ্চল। এখানে বসবাস করে পৃথিবীর এক-চতুর্থাংশ মানুষ। আর বিগত কয়েক সপ্তাহে এই অঞ্চলের নানা দেশে করোনার সংক্রমণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। আঞ্চলিক বৃহৎ দেশ ভারতে সংক্রমিত এখন চার লাখ ৪০ হাজার।

এই অবস্থায় 'পাল্টে যাওয়া জীবন: কীভাবে কোভিড-১৯ দক্ষিণ এশীয় ৬০ কোটি শিশুর ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিসেফ। 

প্রতিবেদনের মূল বক্তব্যেই বলা হয়েছে, শিশু-কিশোরদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম একথা সত্য, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে অর্থনৈতিক দৈন্যতা। সংক্রমণ প্রতিরোধের চেষ্টাকালে দেখা দেওয়া অর্থনৈতিক বিপর্যয় শিশুর আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তন করে প্রয়োজনীয় পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ থেকে তাকে দূরে সরিয়ে দিতে পারে। 

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার ৮ দেশ; বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভূটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলংকার শিশুদের বর্তমান অবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। ইতোমধ্যেই এসব দেশের ২৪ কোটি শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে বলে জানানো হয় সেখানে। 

শুধু আর্থিক সঙ্গতি নয়, বহুমাত্রিক দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণে কোনো ব্যক্তির স্বাস্থ্য সেবার সুযোগ না পাওয়া, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, নিম্ন মানের কাজ করতে বাধ্য হওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসে বাধ্য হওয়ার মতো নানাবিধ বঞ্চনা গণনা করা হয়। 

বহুমাত্রিক এই দারিদ্র্যের তালিকায় চলমান মহামারির কারণে আরও ১২ কোটি শিশু যোগ হলে, দক্ষিণ এশিয়ায় মোট সংখ্যাটি উন্নীত হবে ৩৬ কোটিতে। 

ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক প্রধান জিন গফ বলেন, ''এ অঞ্চলে চলমান মহামারি এবং সে কারণে চালু করা লকডাউন শিশুদের নানাদিক দিয়ে ক্ষতির শিকার করেছে। কিন্তু, অচলাবস্থার ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দায় শিশুদের দুর্গতি নতুন উচ্চতায় পৌঁছাবে। এখনই জরুরি পদক্ষেপ না নেওয়া হলে আগামীদিনের প্রজন্মের সম্পূর্ণ ভবিষ্যৎ এবং সমৃদ্ধির আশা হারিয়ে যেতে পারে।''

কোভিড-১৯ মহামারি দক্ষিণ এশিয়ার নানা দেশে শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে। স্থগিত করেছে প্রচলিত রোগের টিকাদান কর্মসূচী। গৃহবন্দি থাকা অবস্থায় আগামী মাসগুলোতে মানসিকভাবে বিপর্যস্ত অভিভাবকদের হাতে শিশু নির্যাতন বৃদ্ধির তীব্র আশঙ্কাও করছে ইউনিসেফ প্রতিবেদন।

টিকাদান কর্মসূচী বন্ধ থাকার কারণে নেপালে ইতোমধ্যেই সাতবার হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানায় জাতিসংঘের সংস্থাটি। যাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে আড়াইশ' শিশু। গত ফেব্রুয়ারির তুলনায় এপ্রিল নাগাদ বাংলাদেশে ৫৫ শতাংশ নিয়মিত টিকাদান বন্ধ হয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়। এই অবস্থা শিশুদের অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিবেদনটি নানা প্রকার রোগ-ব্যাধি মোকাবিলায় শিশুর দেহে স্থায়ী সুরক্ষা গড়ে তোলা বা টিকাদান কর্মসূচীর ব্যবস্থার বিপর্যয়, প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের অভাব এবং অন্যান্য স্বাস্থ্য সেবা বঞ্চনার দিকগুলো তুলে ধরে। ইতোমধ্যেই ৪৩ কোটি শিশু বিদ্যালয়ের নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে জানানো হয়। 

শিক্ষাদান নিশ্চিতে বাংলাদেশসহ এ অঞ্চলের নানা দেশের সরকার ভার্চুয়াল পাঠদানের ব্যবস্থা নিলেও, ইন্টারনেট সংযোগের অভাব বা চলমান সঙ্কটে এ ধরনের সংযোগ বাবদ বাড়তি অর্থ ব্যয়ে অভিভাবকদের অপরাগতায় গ্রামীণ অঞ্চলে এ প্রক্রিয়ার সুফল খুব কম শিশুই পাচ্ছে। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগের অভাব তো রয়েছেই।    

বিদ্যালয় কেন্দ্রিক সরকারি-বেসরকারি সহায়তায় দেওয়া পুষ্টিকর খাদ্য থেকেও বঞ্চিত হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। ভারত এবং নেপালের মতো কিছু দেশে হাজার হাজার বিদ্যালয়কে অস্থায়ী করোনা চিকিৎসা কেন্দ্রেও রূপ দেওয়া হয়েছে। মহামারি শেষেও যা শিশুদের মাঝে সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি করছে।  

ইউনিসেফের আঞ্চলিক শিক্ষা উপদেষ্টা জিম একারস বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের যত্নবান হতে হবে। শিশু-কিশোরেরা যেন শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আগামী দিনের সক্রিয় কর্মী হিসেবে গড়ে উঠতে পারে এবং স্থানীয় অর্থনীতি পুনঃগঠনে নাগরিক হিসেবে অবদান রাখতে পারে, তা নিশ্চিত করা উচিৎ সকলের। এর বিপরীতে শিশুদের সুরক্ষা নিশ্চিত না করলে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেবে।

মহামারির মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ। বেতনভাতা কর্তনের শিকার হয়েছেন অনেকেই। দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশের সরকার এসব কর্মী এবং তাদের পরিবারের সুরক্ষায় সামাজিক সুরক্ষার বলয় বাড়ালেও, তা যথেষ্ট নয় বলে অসন্তোষ প্রকাশ করেছে ইউনিসেফ। 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো পর্যাপ্ত নয়, এমনকি কিছু কিছু দেশে এ ধরনের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। 
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / দক্ষিণ এশিয়া / ইউনিসেফ / শিশু দারিদ্র্য / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]