Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মিরপুরে টানা দ্বিতীয় দিন অনুশীলনে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2023, 10:10 am
Last modified: 26 October, 2023, 10:18 am

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

মিরপুরে টানা দ্বিতীয় দিন অনুশীলনে সাকিব

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের সময় কাটানো সাকিব এবারের বিশ্ব আসরে নিজের ছায়া হয়ে আছেন। দল হেরেই চলেছে, ব্যাট হাতে তিনিও পার করছেন কঠিন সময়।
টিবিএস রিপোর্ট
26 October, 2023, 10:10 am
Last modified: 26 October, 2023, 10:18 am

বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ২৫ অক্টোবর দেশে ফিরে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম দিন দুপুরে মাঠে গেলেও আজ সকাল সকালই অনুশীলনে নেমে পড়লেন তিনি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। এসেই সোজা চলে যান ইনডোর স্টেডিয়ামে। আজও তার সঙ্গে আছেন স্থানীয় প্রবীণ কোচ নাজমুল আবেদীন। গতকালের মতো আজও শুধু ব্যাটিং নিয়েই কাজ করার কথা তার। 

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের সময় কাটানো সাকিব এবারের বিশ্ব আসরে নিজের ছায়া হয়ে আছেন। দলের দুঃসময়ের মতো ব্যাট হাতে তিনিও পার করছেন কঠিন সময়। চোটের কারণে একটি ম্যাচে খেলা হয়নি তার। বাকি চার ম্যাচে মাত্র ১৪ গড়ে ৫৬ রান করেছেন, সর্বোচ্চ ৪০ রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বলে হাতেও সাদামাটা অভিজ্ঞ এই অলরাউন্ডার নিয়েছেন ৬ উইকেট। 

যদিও বোলিং নিয়ে ভাবনা নেই বাংলাদেশ অধিনায়কের। দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার পর্বে সাকিব যেন নিজেই নিজেকে কাঠগড়ায় তুলেছেন। এ কারণে বিশ্বকাপের মাঝেই তার দেশে ছুটে আসা, আর কাজের তালিকায় রেখেছেন শুধুই ব্যাটিং অনুশীলন। 

দেশে ফিরে প্রথম দিন (বুধবার) দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে যান সাকিব। নাজমুল আবেদীনের সঙ্গে ইনডোরে শুরু করেন ব্যাটিং অনুশীলন। পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় আড়াই ঘণ্টা শুধু ব্যাটিং নিয়েই কাজ করেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে ম্যাচ খেলে বুধবার কলকাতায় গেছে বাংলাদেশ দল। আজ ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন করবে পাঁচ ম্যাচে একটি জয় পাওয়া দলটি। এই ম্যাঠে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগেরদিন (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]