Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: জায়েদা খাতুনের গাড়িতে হামলা, ভাঙচুর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2023, 10:10 am
Last modified: 19 May, 2023, 10:13 am

Related News

  • অর্থ আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • মসজিদে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি পাঠিয়ে ওএসডি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব
  • জিসিসির নাগরিক সেবা বাড়াতে সকলের সহযোগিতা চাই: প্রশাসক
  • অন্য দেশের নির্দিষ্ট কোনো নির্বাচনের বিষয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
  • বহিষ্কার হওয়া দলের বিষয়, আমরা এখনো আওয়ামী লীগের কর্মী: জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: জায়েদা খাতুনের গাড়িতে হামলা, ভাঙচুর 

ঘটনার পর জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মাকে হত্যা করতেই হামলাকারীরা আমাদের গাড়িতে ইট, রড দিয়ে হামলা চালিয়েছে।'
টিবিএস রিপোর্ট
19 May, 2023, 10:10 am
Last modified: 19 May, 2023, 10:13 am
ছবি-সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে ৫টা নাগাদ নগরীর ৪৪ নং ওয়ার্ড গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় জায়েদা খাতুনের নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিগত ক্যামেরাম্যান সুলতান মিয়াসহ ৫/৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঘটনাস্থলে উপস্থিত মো. ফাহিম নামে জায়েদা খাতুনের এক সমর্থক বলেন, 'বিকালে আমরা কয়েকজনসহ মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় ওই এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আসলে নৌকার ব্যাজ পরিহিত কিছু লোক গাড়ির সামনে এসে ঝামেলা শুরু করেন। এসময় জাহাঙ্গীর ভাই (জাহাঙ্গীর আলম) তাদেরকে শান্ত থাকার অনুরোধ করলেও তারা হঠাৎ করে লাঠিসোঁটা নিলে এলোপাতাড়ি হামলা শুরু করে। এসময় জাহাঙ্গীর ভাই ও তার মাকে বহনকারী গাড়িটি ভাঙচুরের পাশাপাশি তারা ক্যামেরাম্যান সুলতানকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে ও তার কাছ থেকে দুটি ক্যামেরা নিয়ে যায়।'

'ঘটনার পরপরই থানায় টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, এছাড়া আহত ৫/৬ জনের মধ্যে ক্যামেরাম্যান সুলতানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে', তিনি যোগ করেন।

ঘটনার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার সমর্থক ও অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, 'আমার মাকে হত্যা করতেই হামলাকারীরা আমাদের গাড়িতে ইট, রড দিয়ে হামলা চালিয়েছে। আমি এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।'

তিনি আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং নির্বাচন কমিশনারের কাছে জানতে চাই এটা কী ভোট? একজন প্রার্থীকে হত্যা করার চেষ্টা করছে প্রচারণার সময়। আমাদের আশেপাশে যারা ছিল তাদের সবাইকে মারধর করা হয়েছে, এভাবে তো নির্বাচন হতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে পারে না।' 

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন / গাজীপুর সিটি করপোরেশন / জায়েদা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • অর্থ আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • মসজিদে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি পাঠিয়ে ওএসডি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব
  • জিসিসির নাগরিক সেবা বাড়াতে সকলের সহযোগিতা চাই: প্রশাসক
  • অন্য দেশের নির্দিষ্ট কোনো নির্বাচনের বিষয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
  • বহিষ্কার হওয়া দলের বিষয়, আমরা এখনো আওয়ামী লীগের কর্মী: জাহাঙ্গীর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]