Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বৈশ্বিক তাপমাত্রা ২০২৭ সালের মধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 May, 2023, 02:45 pm
Last modified: 18 May, 2023, 02:52 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

বৈশ্বিক তাপমাত্রা ২০২৭ সালের মধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে! 

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশন(ডব্লিউএমও)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের সম্ভাবনা রয়েছে ৬৬ শতাংশ।
টিবিএস ডেস্ক
18 May, 2023, 02:45 pm
Last modified: 18 May, 2023, 02:52 pm
ছবি: সায়েন্স ফটো লাইব্রেরি/বিবিসি

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আগামী কয়েক বছরের মধ্যেই এ তাপমাত্রা বৃদ্ধি প্রথমবারের মতো ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। খবর বিবিসির।

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)-এর প্রকাশিত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের সম্ভাবনা রয়েছে ৬৬ শতাংশ। এক্ষেত্রে মানবসৃষ্ট গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের পরিমাণ বৃদ্ধি এবং আসন্ন এল নিনোর (উষ্ণ সামুদ্রিক স্রোত) প্রভাব মূল প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে।

তবে বিজ্ঞানীদের মতে, তাপমাত্রার এমন লাগামহীন বৃদ্ধির মেয়াদকাল হয়তো সাময়িকের জন্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ হারে তাপমাত্রা বৃদ্ধি ঘটতে থাকলে সেটি মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। যার ফলে অসহ্য তাপদাহ, তীব্র ঝড় এবং দাবানলের মতো দুর্যোগ ঘটতে পারে।

আগামীতে কোনো এক বছর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলেই তার মাধ্যমে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে এমনটা নয়। বরং এরপরেও যদি তাপমাত্রা বৃদ্ধির এই উচ্চমুখী ধারা বজায় থাকে, তবে সেই লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে বলে ধরে নেওয়া যাবে। তাই বিজ্ঞানীরা মনে করেন, গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে এখনো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব।

ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশনের মতে, ২০২০ সালে  বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ২০ শতাংশ। গত বছর সে সম্ভবনা বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। আর সম্প্রতি প্রকাশিত রিপোর্টের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এ সম্ভবনা পৌঁছেছে ৬৬ শতাংশে!

প্যারিস চুক্তি অনুযাযী, প্রাক শিল্প যুগ অর্থাৎ ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ২০১৮ সালে পুনরায় পর্যালোচনা করে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেলেই সেটি বিপদজনক হবে।

গত কয়েক দশকের ক্রমাগত গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ বৃদ্ধির ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২০১৬ সালে সর্বোচ্চ ১.২৮ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছায়। আর গত বছর প্রাক শিল্পযুগের তুলনায় ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল। 

Related Topics

টপ নিউজ

বৈশ্বিক তাপমাত্রা / তাপমাত্রা বৃদ্ধি / জাতিসংঘ / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]