Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সুদান সংঘাত: আটকে পড়া বাংলাদেশিরা খাদ্য ও পানির সংকটে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
07 May, 2023, 11:40 am
Last modified: 07 May, 2023, 11:44 am

Related News

  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সুদানকে ১.৫ বিলিয়ন ডলারের অস্ত্র, যুদ্ধবিমান সরবরাহের চুক্তির কাছাকাছি পাকিস্তান
  • ঢাকা সেনানিবাসে সুদানে মৃত্যুবরণ করা শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্যদের জানাজা অনুষ্ঠিত
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

সুদান সংঘাত: আটকে পড়া বাংলাদেশিরা খাদ্য ও পানির সংকটে

সপ্তাহখানেক যাবত তারা সমুদ্রপথে নিরাপদে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার অপেক্ষা করছেন বলে জানানো হয়েছে আরব নিউজ (এএন)-এর এক প্রতিবেদনে।
টিবিএস রিপোর্ট
07 May, 2023, 11:40 am
Last modified: 07 May, 2023, 11:44 am
ছবি: আরব নিউজ

পোর্ট সুদানের একটি অস্থায়ী ক্যাম্পে আটকে পড়া প্রায় সাড়ে ৭০০ বাংলাদেশি খাদ্য ও পানির সংকটে পড়েছেন। গেল এপ্রিলে সুদানে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর দলটিকে রাজধানী খার্তুম থেকে সরিয়ে পোর্ট সুদানে আনা হয়; সপ্তাহখানেক যাবত তারা সমুদ্রপথে নিরাপদে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানানো হয়েছে আরব নিউজ (এএন)-এর এক প্রতিবেদনে।

তবে অস্থায়ী শিবিরে খাবার ও পানির সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মরিয়া হয়ে উঠেছেন আটকে পড়া মানুষেরা।

মোহাম্মদ বাহাদুর বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত খাবার পানি নেই। পানি কতটা কিনে পারা যায়? খাবার পানির ব্যবস্থায়ই করতে পারছি না, আর গোসলের কথা তো বাদই দিলাম।" 

খুব দ্রুতই অস্থায়ী ক্যাম্প থেকে তাদেরকে উদ্ধার করার আশাও দেখছেন না তারা।

বাহাদুর বলেন, "প্রতিদিনই আমাদের বলা হয়, আমাদের উদ্ধার করতে নাকি শিগগিরই জাহাজ আসবে। কিন্তু তা এখনও দেখা যাচ্ছে না।"

বাংলাদেশ-সুদান ফ্রেন্ডশিপ কাউন্সিলের সভাপতি আনিসুর রহমান বলেন, "বেতন না পাওয়ায় তারা খালি হাতেই পোর্ট সুদানে এসে পৌঁছেছেন। খাবার পাওয়া গেলেও কেনার সামর্থ্য তাদের নেই। খার্তুমে সবকিছু ছিনতাই হয়ে যাওয়ায় বেশিরভাগ মানুষই এখানে কোনো জিনিসপত্র ছাড়া এসেছেন।"

গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজারো প্রবাসী সুদান ছাড়ার চেষ্টা করছেন। 

সংঘাতে এ পর্যন্ত কয়েকশো মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হওয়ার পাশাপাশি লাখখানেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী খার্তুমের আবাসিক এলাকা।

এমন অবস্থায় সেখানে আটকে পড়া বাংলাদেশিরা বর্তমানে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। ছোট একটি শ্রেণিকক্ষের মেঝেতে রাত কাটাচ্ছেন তারা।

এদিকে, অস্থায়ী শিবিরে অবস্থানরতদের কবে নাগাদ সরিয়ে নেওয়া হতে পারে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালক শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেন, "আটকে পড়াদের জন্য যা যা করা দরকার সুদানে আমাদের রাষ্ট্রদূতকে তা-ই করতে বলা হয়েছে।"

তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাষ্ট্রদূতের ক্ষমতারও কিছু সীমাবদ্ধতা থাকে বলে উল্লেখ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সুদান সংঘাত / সুদান / বাংলাদেশি প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সুদানকে ১.৫ বিলিয়ন ডলারের অস্ত্র, যুদ্ধবিমান সরবরাহের চুক্তির কাছাকাছি পাকিস্তান
  • ঢাকা সেনানিবাসে সুদানে মৃত্যুবরণ করা শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্যদের জানাজা অনুষ্ঠিত
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]