Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মেট্রোরেলে ঘুরে বেড়ালো বিপিএলের ট্রফি

খেলা

টিবিএস রিপোর্ট
15 February, 2023, 07:45 pm
Last modified: 16 February, 2023, 11:18 am

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

মেট্রোরেলে ঘুরে বেড়ালো বিপিএলের ট্রফি

যেকোনো টুর্নামেন্টের ফাইনালের আগে ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিতে দেখা যায় দুই দলের অধিনায়ককে। প্রতিবারের মতো এবারও বিপিএলে এই রীতি পালন করা হয়েছে, তবে তা একেবারেই ব্যতিক্রমী আয়োজনে।
টিবিএস রিপোর্ট
15 February, 2023, 07:45 pm
Last modified: 16 February, 2023, 11:18 am

প্রায় দেড় মাসের মাঠের লড়াইয়ের পর পর্দা নামার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অপেক্ষা একটি ম্যাচের, শিরোপার লড়াইয়ের। নিশ্বাস দূরত্বে পৌঁছে যাওয়া সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে। ম্যাচটি ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। 

যেকোনো টুর্নামেন্টের ফাইনালের আগে ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিতে দেখা যায় দুই দলের অধিনায়ককে। প্রতিবারের মতো এবারও বিপিএলে এই রীতি পালন করা হয়েছে, তবে তা একেবারেই ব্যতিক্রমী আয়োজনে। দেশের যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনাকারী মেট্রোরেলে হলো বিপিএলের ট্রফির ফটোসেশন। 

ট্রফি নিয়ে মেট্রোরেলে ঘুরে বেড়ালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবর্তমানে ফটোশুটে অংশ নেওয়া মুশফিকুর রহিম। ফাইনালের আগে মাশরাফির অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি সিলেটের নিয়মিত অধিনায়ক। 

ব্যতিক্রমী আয়োজনের চিন্তা থেকে ফটোসেশনের জন্য মেট্রোরেলকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উত্তরার দিয়াবাড়ি স্টেশনে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক। স্টেশনে, রেলের ভেতরে ছবি তোলেন ইমরুল ও মুশফিক। 

এমন আয়োজন মনে ধরেছে কুমিল্লা অধিনায়কের। বেশ কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ইমরুল লিখেছেন, 'নতুন অভিজ্ঞতা।' দুই দলের অফিসিয়াল পেজেও ছবিগুলো পোস্ট করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ট্রফি / ফটোসেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]