Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জিদানকে অসম্মান করায় বরখাস্ত হলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি

খেলা

টিবিএস ডেস্ক
12 January, 2023, 02:00 pm
Last modified: 12 January, 2023, 02:08 pm

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত

জিদানকে অসম্মান করায় বরখাস্ত হলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি

ফরাসি সংবাদমাধ্যম লে'কিপের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, জিদান বিতর্কের জেরে বুধবার নোয়েলকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফএফএফ- এর কার্যনির্বাহী কমিটি।
টিবিএস ডেস্ক
12 January, 2023, 02:00 pm
Last modified: 12 January, 2023, 02:08 pm
নোয়েল লে গ্রেত। ছবি: সংগৃহীত

ফ্রান্সের কিংবদন্তি সাবেক ফুটবলার জিনেদিন জিদানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেতকে বরখাস্ত করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। ফরাসি সংবাদমাধ্যম লে'কিপের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, জিদান বিতর্কের জেরে বুধবার নোয়েলকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নোয়েলের পরিবর্তে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফিলিপ্পে দিয়ালোকে।  

নোয়েল লে গ্রেতের গদি যে নড়বড়ে হয়ে গিয়েছে তা প্রমাণ পাওয়া গেছে কয়েকদিন আগেই। গেল মঙ্গলবার নোয়েলকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন জাতীয় এথিকস কমিটির প্রধান পাত্রিক অঁতোঁ। এরপর বুধবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। কমিটির ১৩ সদস্যের সঙ্গে আলোচনার পর নোয়েল নিজেই অব্যহতি নেন।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতিকে নিয়ে বিতর্কের শুরু ফ্রান্সের কোচ নির্বাচন প্রসঙ্গে। কাতার বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার পর দিদিয়ের দেশমের পরিবর্তে জিনেদিন জিদানই ছিলেন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অন্যতম প্রধান দাবিদার। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডারের প্রতি দেশটির ফুটবল মহলের অনেকে সমর্থন জানালেও, তাদের কথায় কর্ণপাত করেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন। বরং দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা।

শুধু তাই নয়, জিদানের কোচ হওয়ার গুঞ্জনের বেশ কড়া জবাব দিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেত। বিশ্বকাপের পর ব্রাজিলসহ একাধিক দেশের জাতীয় দলের কোচ হওয়ার প্রশ্নে জিদানের নাম জড়িয়েছে। এ ব্যাপারে নোয়েল বলেছিলেন, "জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু যায় আসে না। দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। জিদান কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না। আর এমনিতেও আমি তার ফোন ধরতাম না।"

ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকার প্রতি নোয়েলের এমন বাঁকা মন্তব্য শুনেই চটেছেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ পর্যন্ত জিদানকে 'অসম্মান' করার প্রতিবাদ জানিয়েছে।

এরপর অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান নোয়েল লে গ্রেত। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড়কে অসম্মান করায় নিজের পদ খোয়াতে হয়েছে নোয়েলকে।

তবে বলে রাখা ভালো, নোয়েলকে বরখাস্ত করা হলেও, দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি ঠিকই রাখছে এফএফএফ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফরাসিদের কোচ থাকছেন দেশম। 

Related Topics

টপ নিউজ

জিনেদিন জিদান / অপমান / বিতর্ক / বরখাস্ত / ফ্রান্স ফুটবল ফেডারেশন / সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]