Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিস্ফোরণ ক্ষমতাহীন মিসাইল ছুঁড়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্ষিপ্ত করে দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 December, 2022, 08:10 pm
Last modified: 01 December, 2022, 09:19 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭

বিস্ফোরণ ক্ষমতাহীন মিসাইল ছুঁড়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্ষিপ্ত করে দিচ্ছে রাশিয়া

১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন কৌশলগত লক্ষ্যবস্তুর ওপর হামলার জন্য কেএইচ-৫৫ মিসাইল নকশা করে। এটি মূলত পারমাণবিক হামলা করার জন্যই তৈরি করা হয়েছে।
টিবিএস ডেস্ক
01 December, 2022, 08:10 pm
Last modified: 01 December, 2022, 09:19 pm
রাশিয়ার কেএইচ-৫৫ মিসাইল। ছবি: সংগৃহীত

ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনে রাশিয়ার নিক্ষিপ্ত পারমাণবিক হামলায় সক্ষম মিসাইলের বিধ্বস্ত অংশ উদ্ধার করেছে। এসব মিসাইলের ওয়ারহেডগুলো বিস্ফোরণ ক্ষমতাবিহীন ছিল। খবর রয়টার্স-এর।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনী। তাদের দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করতে এমন বিস্ফোরকহীন মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া।

দেশটির সশস্ত্রবাহিনীর একজন প্রতিনিধি মিকোলা ড্যানিলিউক জানান, গত ৩১ অক্টোবর লিভিভ ও কেমেলনিত্সকি শহরে পাওয়া ওই বিধ্বস্ত অংশগুলো কেএইচ-৫৫ ক্রুজ মিসাইলের।

১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন কৌশলগত লক্ষ্যবস্তুর ওপর হামলার জন্য কেএইচ-৫৫ মিসাইল নকশা করে। এটি মূলত পারমাণবিক হামলা করার জন্যই তৈরি করা হয়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষানিরীক্ষার পর ওই ভাঙা টুকরাগুলো থেকে তেজস্ক্রিয়তার অস্বাভাবিক মাত্রা পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে রয়টার্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ড্যানিলিউক জানান, মিসাইলগুলোতে অবিস্ফোরক ওয়ারহেড ছিল। থার্মো-নিউক্লিয়ার গাইডেড বিস্ফোরকের বদলে এই অবিস্ফোরক পদার্থ ওয়ারহেডে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, অক্টোবরের ৩১ তারিখের আগে কখনো ইউক্রেনে কেএইচ-৫৫ মিসাইল ব্যবহার করেনি রাশিয়া।

তবে পর্যাপ্ত বিস্ফোরক না থাকলেও গতিশক্তি ও জ্বালানির কারণে মিসাইলগুলো ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করছেন ড্যানিলিউক।

'আমরা এটা বলতে পারি, এ ধরনের মিসাইল নিক্ষেপ করে রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মনোযোগ বিক্ষিপ্ত করতে চাইছে। অন্যদিকে নিয়মিত ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর রকেট হামলা করছে রাশিয়া,' ড্যানিলিউক বলেন।

Related Topics

টপ নিউজ

কেএইচ-৫৫ / রুশ মিসাইল / মিসাইল / ইউক্রেন / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]