Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ একদিন এগিয়ে ১৯ নভেম্বর

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
06 November, 2022, 01:40 pm
Last modified: 06 November, 2022, 01:59 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ একদিন এগিয়ে ১৯ নভেম্বর

শনিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিলেট শহরে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ২৯টি কেন্দ্রের আশেপাশের ২০০ গজকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়। ফলে স্থান নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
দেবাশীষ দেবু, সিলেট
06 November, 2022, 01:40 pm
Last modified: 06 November, 2022, 01:59 pm
ছবি: টিবিএস

এইচএসসি পরীক্ষার কারণে সমাবেশের স্থান নিয়ে জটিলতা এড়াতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ একদিল এগোনো হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।   রোববার দুপুরে সিলেটের একটি হোটেলে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানানো হয়।

আগামী ২০ নভেম্বর সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিলেট শহরে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ২৯টি কেন্দ্রের আশেপাশের ২০০ গজকে অস্থায়ীভাবে 'সংরক্ষিত এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন এই 'সংরক্ষিত এলাকায় জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো ও লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

পুলিশের এই বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে ১৯ নভেম্বর এইচএসসির কোনো পরীক্ষা না থাকায় সমাবেশের তারিখ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমাবেশের তারিখ পরিবর্তনের তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশের অন্যান্য বিভাগের মত সিলেটেও সকল বাধা উপেক্ষা করে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।"

তিনি আরও বলেন, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে এটি ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।"

সিলেটের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সিলেট / বিভাগীয় সমাবেশ / তারিখ / পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]