Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
যেভাবে গ্রামের শেষ ফোন বুথটি বাঁচাতে লড়াই করেছেন এক ব্রিটিশ বৃদ্ধ

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
16 January, 2026, 07:25 pm
Last modified: 16 January, 2026, 07:23 pm

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

যেভাবে গ্রামের শেষ ফোন বুথটি বাঁচাতে লড়াই করেছেন এক ব্রিটিশ বৃদ্ধ

যুক্তরাজ্যে ফোন বুথ চালু রাখার নিয়ম হলো, বছরে অন্তত ৫২টি কল সেখান থেকে করতে হবে। অথচ ২০২৪ সালে ওই বুথ থেকে ১০টিরও কম কল করা হয়েছিল। হ্যারিস তাই শুরু করেন ফোন বুথ বাঁচানোর উদ্দেশ্যে প্রচারনা।
দ্য গার্ডিয়ান
16 January, 2026, 07:25 pm
Last modified: 16 January, 2026, 07:23 pm
ডেরেক হ্যারিস। ছবি: দ্য গার্ডিয়ান

মোবাইল ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠল—'ডেরেক ইন দ্য কে৬'। অর্থাৎ, কে৬ মডেলের ফোন বুথ থেকে ডেরেক ফোন করেছেন। ফোনের অপর প্রান্তে ছিলেন ডেরেক হ্যারিস। তিনি ফোন করেছিলেন সেই ঐতিহাসিক লাল ফোন বুথটি থেকে, যেটি তিনি নিজের গ্রামের জন্য লড়াই করে টিকিয়ে রেখেছেন।

ঘটনাটি যুক্তরাজ্যের। গ্রামের স্থানীয় পরিষদ বা প্যারিশ কাউন্সিলের মিটিংয়ের এজেন্ডায় হ্যারিস যখন দেখলেন যে, ব্রিটিশ টেলিকম তাদের গ্রামের এই ফোন বুথটি বন্ধ করে দেওয়ার তালিকাভুক্ত করেছে, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন—এর বিরুদ্ধে লড়তে হবে।

নরফোকের শারিংটন গ্রামে ৫০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন হ্যারিস। আর ফোন বুথটি তো আরও পুরোনো। এটি বিখ্যাত 'কে৬' মডেলের, যা ১৯৩৫ সালে স্যার গাইলস গিলবার্ট স্কট ডিজাইন করেছিলেন।

গত ফেব্রুয়ারিতে এক ক্যাফেতে কফির আড্ডায় হ্যারিস বলেছিলেন, 'এটা কেবল একটি ফোন বুথ নয়, এটি আমাদের মূল্যবান স্মৃতি ও ভালোবাসার জিনিস রক্ষার লড়াই।'

যৌথ প্রচেষ্টার জয়

কয়েক সপ্তাহের জন্য ৮৯ বছর বয়সী হ্যারিস রীতিমতো তারকা বনে যান। যুক্তরাজ্যে ফোন বুথ চালু রাখার নিয়ম হলো, বছরে অন্তত ৫২টি কল সেখান থেকে করতে হবে। অথচ ২০২৪ সালে ওই বুথ থেকে ১০টিরও কম কল করা হয়েছিল।

হ্যারিস তাই শুরু করেন ফোন বুথ বাঁচানোর উদ্দেশ্যে প্রচারনা। প্রচার শুরু করতেই একদিন দেখা গেল মানুষের লম্বা লাইন। সেদিন ওই 'কে৬' বুথ থেকে ২৩০টিরও বেশি কল করা হয়! মোবাইলের যুগে ফোন বুথের প্রয়োজনীয়তা নিয়ে হ্যারিস পুরো যুক্তরাজ্যজুড়ে আলোচনার জন্ম দেন।

প্রচার শুরু করতেই একদিন দেখা গেল মানুষের লম্বা লাইন আর সেদিন ওই 'কে৬' বুথ থেকে ২৩০টিরও বেশি কল করা হয়!

পর্দার আড়ালে তিনি ছিলেন নাছোড়বান্দা। স্থানীয় এমপি, কাউন্সিলর এবং অবশ্যই ব্রিটিশ টেলিকম কর্তৃপক্ষকে একের পর এক ইমেইল পাঠিয়েছেন। এমনকি প্রমাণ হিসেবে তিনি দেখিয়েছিলেন যে, ফোন বুথটির কাছেই ব্রিটিশ টেলিকমর ভ্যান কাজ করছে, অর্থাৎ চাইলেই বুথটি রক্ষণাবেক্ষণ করা সম্ভব। অবশেষে মার্চ মাসে ব্রিটিশ টেলিকম তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।

হ্যারিস জোর দিয়ে বলেন, 'এটি ছিল সম্মিলিত প্রচেষ্টা। কল করার জন্য প্রচুর স্বেচ্ছাসেবী জড়ো হয়েছিল। শুধু এই গ্রামের নয়, আশপাশের গ্রামের মানুষও ছিল। স্থানীয় এমপি, জেলা কাউন্সিলর—সবাই সাড়া না দিলে এটা অসম্ভব ছিল।'

তার মতে, বিষয়টি সাধারণ মানুষের মনে দাগ কেটেছিল। কারণ, বড় বড় প্রতিষ্ঠানের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে অনেকেই বিরক্ত হয়ে উঠছেন।

'আমি চাই না ওটা মরে যাক'

ফেব্রুয়ারিতে হ্যারিসের সঙ্গে দেখা করার সময় মনে হয়েছিল, তিনি ফোন বুথটিকে জীবন্ত সত্তা মনে করেন। যুক্তরাজ্যে অনেক লাল ফোন বুথ লাইব্রেরি বা অন্য কিছুতে রূপান্তর করা হয়েছে। কিন্তু হ্যারিস বলেন, সচল বুথ হিসেবেই এটি 'জীবিত'। লাইব্রেরি বানালে এর আত্মা মরে যাবে।

পরে জানা যায় এক হৃদয়বিদারক খবর। হ্যারিস ইমেইল করে জানান, তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত, যা অপারেশন করা সম্ভব নয়।

তিনি লিখেছিলেন, 'আমার জন্মের বছরেই (১৯৩৫) এই কে৬ ডিজাইন করা হয়েছিল। তাই মৃত্যুদণ্ড থেকে এটি রক্ষা পাওয়ার যোগ্য। আমি চাই না ওটা মরে যাক'

তিনি অসুস্থতার কথা তখন প্রকাশ করতে দেননি। তিনি চাননি কেউ ভাবুক যে সহানুভূতির জন্য তিনি এটি করছেন। ফোন বুথটির নিজস্ব মূল্য আছে। দুঃসময়ে এই আন্দোলন হ্যারিসকে বাঁচার নতুন লক্ষ্য দিয়েছিল।

তিনি এখন বলেন, 'এটা দারুণ অর্জন। বুড়ো হাড়ের ভেলকি এখনো বাকি।' ফোন বুথটি টিকে থাকায় গ্রামের মানুষও দারুণ খুশি।

ফোন বুথ বাঁচানোর এই বিচিত্র চেষ্টা কুড়িয়েছে বহুল প্রশংসা। ছবি: দ্য গার্ডিয়ান

জয়ের পর সারা বছর ধরে হ্যারিস মাঝেমধ্যেই ওই বুথ থেকে সাংবাদিককে ফোন করেন। প্রাতর্ভ্রমণের সময় বুথে থামেন, হ্যালো বলেন বা রাজনীতি নিয়ে নালিশ করেন। এতে কলের সংখ্যাও বাড়ে।

তিনি বলেন, 'একটু আগে বরফ পড়ছিল, কিন্তু আমি হেঁটেই এসেছি। পরিষ্কার কাচের ভেতর দিয়ে খোলা মাঠ আর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে।'

শুধু ফোন বুথটি রক্ষাই হয়নি, গ্রীষ্মে ব্রিটিশ টেলিকম এটি সংস্কারও করেছে। লাগানো হয়েছে নতুন দরজা ও পিতলের কবজা।

হ্যারিস মজা করে বলেন, 'ঠিক আমার জন্মদিনের আগেই কাজটা শেষ হয়েছে।' জুলাই মাসে তিনি ৯০ বছরে পা দেন। গ্রামবাসী গার্ডেন পার্টির আয়োজন করে তাকে সংবর্ধনা দেয়।

প্যারিশ কাউন্সিলের দেওয়া কার্ডে ছিল তার প্রিয় লাল ফোন বুথের ছবি। আর উপহার হিসেবে তিনি পেয়েছেন সেই ফোন বুথের আদলে তৈরি একটি ফ্রিজ ম্যাগনেট।

Related Topics

টপ নিউজ

ফোন বুথ / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]