Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৫০ বিলিয়ন ডলার ব্যয়ে সৌদিতে তৈরি হবে বিশ্বের সবচেয়ে বড় ভবন

আন্তর্জাতিক

এনডিটিভি
27 October, 2024, 02:00 pm
Last modified: 27 October, 2024, 02:02 pm

Related News

  • ১২.৫ বিলিয়ন ডলারে ইথিওপিয়ায় গড়ে উঠছে আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর
  • মিরপুরে রাসায়নিক গুদামের সেই ভবনে ফাটল দেখা দিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে: ফায়ার সার্ভিস
  • সিলেটে ভূমিকম্পের ঝুঁকি: রং পাল্টে বহাল ১৮ ঝুঁকিপূর্ণ ভবন
  • বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের সাভারের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ
  • নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

৫০ বিলিয়ন ডলার ব্যয়ে সৌদিতে তৈরি হবে বিশ্বের সবচেয়ে বড় ভবন

মুকাব টাওয়ার নামের মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে ১ হাজার ৩০০ ফুট। আর প্রশস্ত হবে ১ হাজার ২০০ ফুট। যা ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান।
এনডিটিভি
27 October, 2024, 02:00 pm
Last modified: 27 October, 2024, 02:02 pm
ছবি: এক্স থেকে সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন। যাতে ব্যয় করা হবে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

মুকাব টাওয়ার নামের মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে ১ হাজার ৩০০ ফুট। আর প্রশস্ত হবে ১ হাজার ২০০ ফুট। যা ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান।

ভবনের মধ্যেই ভবিষ্যৎ শহর হিসেবে পরিকল্পিত এ স্থাপনায় ফ্লোর স্পেস থাকবে ২০ লাখ বর্গমিটার। সৌদির উন্নয়ন পরিকল্পনাকে নতুন করে রূপায়িত করার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ভবনটিতে থাকবে ১ লাখ ৪ হাজার আবাসিক ইউনিট, ৯ হাজার হোটেল কক্ষ, অফিস, বিনোদনের জায়গাসহ বিভিন্ন উচ্চাভিলাষী সুবিধা। 

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে মুকাবের এ নকশা করা হয়েছে। প্রকল্পটি সৌদি আরবের তেলনির্ভরতা কমিয়ে জিডিপি ৫ হাজার ১০০ কোটি ডলার বাড়াবে এবং ৩ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। 

ভবনটি সাজানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে। এর বাইরের দিকে থাকবে লাস ভেগাসের স্পিয়ারের মতো বিশাল স্ক্রিন।

ভবনটিতে থাকবে হলোগ্রাফিক ইন্টেরিয়র থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত দেয়াল। সৌদির ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। 

এক ভিডিওর মাধ্যমে ভবনের নির্মাণ এলাকা নিয়ে আগাম বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার সঙ্গে ভবনটির সাদৃশ্য থাকায় এর সমালোচনাও কম হচ্ছে না।

এদিকে মানবাধিকার সংস্থাগুলি প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে প্রবাসী শ্রমিক শোষণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে৷ একইসাথে নির্মাণের বিশালতার কারণে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ভবন / স্থাপনা / সর্ববৃহৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ১২.৫ বিলিয়ন ডলারে ইথিওপিয়ায় গড়ে উঠছে আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর
  • মিরপুরে রাসায়নিক গুদামের সেই ভবনে ফাটল দেখা দিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে: ফায়ার সার্ভিস
  • সিলেটে ভূমিকম্পের ঝুঁকি: রং পাল্টে বহাল ১৮ ঝুঁকিপূর্ণ ভবন
  • বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের সাভারের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ
  • নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]