Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল, দাবি সামরিক বাহিনীর

আন্তর্জাতিক

রয়টার্স
30 September, 2024, 01:05 pm
Last modified: 30 September, 2024, 01:19 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল, দাবি সামরিক বাহিনীর

গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহ ও তার কমান্ডারদের মৃত্যু ঘটে। 
রয়টার্স
30 September, 2024, 01:05 pm
Last modified: 30 September, 2024, 01:19 pm
২৮ সেপ্টেম্বর ২০২৪, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার পর একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর পাশে দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ'র সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে আগে থেকেই ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য ছিল।  

শুক্রবার দক্ষিণ বৈরুতের ভূগর্ভস্থ সদর দপ্তরে সংগঠনের শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ— এ গোয়েন্দা সূত্র ধরেই কিলিং মিশন পরিচালনা করে ইসরায়েল। পরবর্তীতে বিমান হামলায় নাসরুল্লাহ ও তার কমান্ডারদের মৃত্যু ঘটে। 

ইসরায়েল হিজবুল্লাহ বাহিনীকে তাদের সীমান্তে মেনে নেবে না—ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এ ঘোষণা দেওয়ার পরপরই এই হামলা চালানো হয়। 

ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, অপারেশনের নাম ছিল 'নিউ অর্ডার' । নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর শীর্ষ কমান্ডাররা যখন ইসরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণ পরিকল্পনার জন্য বৈঠক করছিলেন, তখনই তাদের ওপর বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, "আমাদের কাছে তৎক্ষণাৎ গোয়েন্দা তথ্য ছিল, যা এই হামলা চালানোর সুযোগ তৈরি করে দেয়।"

ইসরায়েলের আর্মি রেডিও জানায়, বিমান হামলার সময় পাইলটদের টার্গেটের তথ্য টেক-অফের কিছুক্ষণ আগেই দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল এম হিসেবে পরিচিত একজন অফিসার বলেন, "হামলার পরিকল্পনা চলাকালীন পাইলটরা জানতেন না তাদের টার্গেট কী ছিল। আমরা তাদের টার্গেটের বিষয়ে কেবল কয়েক ঘণ্টা আগে জানাই, এবং তারা তখনই বুঝতে পারে কী করতে হবে।"

শোশানি, এই হামলায় মার্কিন-নির্মিত মার্ক ৮৪ ভারী বোমা ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে হাতজেরিম বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিচাই লেভিন জানান, কয়েক সেকেন্ডের মধ্যেই লক্ষ্যবস্তুতে ডজনখানেক বোমা আঘাত হানে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র শোশানি আরও জানান, হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের প্রধান আলী কারাকি, যাকে ইসরায়েল আগের সপ্তাহে হত্যার চেষ্টা করেছিল, তিনিও এই হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলের ক্রমাগত হামলা ও কমান্ডারদের মৃত্যুর কারণে হিজবুল্লাহ আগে থেকেই নেতৃত্ব সংকটে ছিল। তবে নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির ভেতরে এখন বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। একদিকে ইসরায়েলের আক্রমণ এবং অন্যদিকে নেতৃত্বশূন্য হিজবুল্লাহ এখন সবমিলিয়ে কঠিন সময় পার করছে। 

তবে নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে দু'জন শীর্ষ নেতা আলোচনায় রয়েছেন। তারা হলেন— হাসেম সাফিয়েদ্দিন এবং নাঈম কাসেম। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / লেবাননে হামলা / হিজবুল্লাহ / হাসান নাসরুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]