Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে বেছে নিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
12 August, 2023, 06:05 pm
Last modified: 12 August, 2023, 06:17 pm

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে বেছে নিয়েছে পাকিস্তান

৯ আগস্ট পাকিস্তানের ন্যাশনার অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার একদিন পর থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করার প্রক্রিয়াটি শুরু হয়। প্রধানমন্ত্রী শেহবাজ এবং রাজা রিয়াজের মধ্যে প্রাথমিক বৈঠক ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে উভয় নেতা মর্যাদাপূর্ণ এ পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা বিনিময় করেন।
টিবিএস রিপোর্ট
12 August, 2023, 06:05 pm
Last modified: 12 August, 2023, 06:17 pm
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। ছবি: ডন

বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। এ বছরের নভেম্বরের মধ্যে হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচন পরিচালনা করবেন কাকার।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ শনিবার (১২ আগস্ট) এক বৈঠকে কাকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ এবং রিয়াজ উভয়েই রাষ্ট্রপতি আলভির কাছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাকারের নিয়োগের জন্য সুপারিশ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

'আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে কোনো ছোট প্রদেশের এবং তার ব্যক্তিত্ব নিয়ে কোনো বিতর্ক থাকবে না। আমাদের লক্ষ্য ছিল ছোট প্রদেশগুলোতে বঞ্চনার অনুভূতি দূর করা।

'আমরা অবশেষে আনোয়ারুল হক কাকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি,' রিয়াজ বলেন।

কে এই আনোয়ারুল হক কাকার?

২০১৮ সালে সিনেটর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কাকার। ছয় বছরের মেয়াদি এ পদে তিনি ২০২৪ সালের মার্চ পর্যন্ত থাকবেন।

একই সময়ে তিনি সিনেটে বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে এ দলটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

পাঁচবছর ধরে কাকার এ নেতৃস্থানীয় পদে বহাল ছিলেন। তবে পাঁচ মাস আগে দলটি নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে পদ থেকে সরে দাঁড়াতে হয় কাকারকে।

বেলুচিস্তানে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) [পিএমএল-এন] ও পাকিস্তান মুসলিম লীগ (কায়েদে আজম গ্রুপ) [পিএমএল-কিউ]-এর রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দ্বারা বেলুচিস্তান আওয়ামী পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর দলটি বেলুচিস্তানের বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয় এবং প্রদেশটিতে একটি জোট সরকারের নেতৃত্ব দেয়।

বেলুচিস্তান আওয়ামী পার্টি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ক্ষমতাসীন জোটেরও একটি অংশ। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক অ্যাসেম্বলিতে এটির চারজন নির্বাচিত সদস্য রয়েছে।

যারা বিবেচনায় ছিলেন

৯ আগস্ট পাকিস্তানের ন্যাশনার অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার একদিন পর থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করার প্রক্রিয়াটি শুরু হয়। প্রধানমন্ত্রী শেহবাজ এবং রাজা রিয়াজের মধ্যে প্রাথমিক বৈঠক ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে উভয় নেতা মর্যাদাপূর্ণ এ পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা বিনিময় করেন।

এরপর গত রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য প্রধানমন্ত্রী শেহবাজের আয়োজন করা নৈশভোজে দ্বিতীয় দফা আলোচনা হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রধানের নাম চূড়ান্ত করা হবে বলে দৃঢ়বিশ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ।

বর্তমান রাজনৈতিক দৃশ্যপটের সঙ্গে পরিচিত সংশ্লিষ্টরা ডনকে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচনের বিলম্ব দৃশ্যত রাজা রিয়াজের কারণে হয়েছে। 'বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা' হিসেবে পরিচিত রিয়াজ বিষয়টি নিয়ে প্রায়ই নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন।

পিএমএল-এন-এর প্রস্তাবিত নামগুলোতে সম্মত হওয়ার পরিবর্তে রাজা রিয়াজ তার পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছিলেন।

সূত্র জানায়, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পক্ষে কথা বলছিলেন। দার না হলে এ পদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির কথা ভাবা হয়।

তবে সূত্র জানিয়েছ, রিয়াজ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। শুক্রবার দার ও আহসান ইকবালের সমভিব্যাহারে সানজরানি রিয়াজের সঙ্গে দেখা করেন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের নির্বাচন / তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী / শেহবাজ শরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]