Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা কেন ইউক্রেনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 July, 2023, 03:00 pm
Last modified: 08 July, 2023, 06:44 pm

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা কেন ইউক্রেনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র?

বিশ্বের ১০০টিরও বেশি দেশ আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই বোমার ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে।
টিবিএস ডেস্ক
08 July, 2023, 03:00 pm
Last modified: 08 July, 2023, 06:44 pm
খারকিভে ক্লাস্টার বোমা হামলার শিকার একটি গাড়ি। গাড়িটির ছাদে বোমার চিহ্ন দেখা যাচ্ছে। ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার (গুচ্ছ) বোমা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশ এই বোমার ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে। বিবিসি অবলম্বনে।

ক্লাস্টার যুদ্ধাস্ত্র কী?

ক্লাস্টার যুদ্ধাস্ত্র হল রকেট, ক্ষেপণাস্ত্র বা আর্টিলারি শেল থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা নিক্ষেপের একটি পদ্ধতি। এর মাধ্যমে একটি বিস্তৃত এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেওয়া যায়।

এভাবে বোমা ছড়িয়ে উদ্দেশ্য হলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা। তবে এরমধ্যে একটি উল্লেখযোগ্য অংশ প্রাথমিকভাবে বিস্ফোরিত হয় না, যে অংশটিকে বলা হয় 'ডাডস'। বিশেষ করে, ভেজা বা নরম মাটিতে যেসব বোমা ছড়ায়, সেগুলো তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে পরে বিস্ফোরণ ঘটায়। এতে করে ভুক্তভোগী পঙ্গু হওয়াসহ মারাত্মভাবে আহত হতে পারেন, অনেক ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। 

সামরিক দৃষ্টিকোণ থেকে, ক্লাস্টার বোমা মাটির নিচে পুঁতে ফাঁদ তৈরি করা হলে, তখন তা প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে কার্যকর হয়। সাবধানে এগোনোর পাশাপাশি বোমাগুলো সরিয়ে না নেওয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় চলাচল করা মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে।

কেন নিষিদ্ধ এই অস্ত্র?

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিসহ ১০০ টিরও বেশি দেশ ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে। চুক্তি অনুযায়ী, বেসামরিক জনগণের ওপর নির্বিচারে মারাত্মক প্রভাব রাখার কারণে ক্লাস্টার অস্ত্রের ব্যবহার ও মজুদকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

বিশেষ করে, শিশুদের এই অস্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই বোমাগুলো আবাসিক বা কৃষি এলাকার আশেপাশে পড়ে থাকতে দেখা যায়, অনেক সময় বোমাগুলোকে ছোট খেলনার মতো দেখায়; ফলে কৌতূহলবশত শিশুরা এগুলোর প্রতি আকৃষ্ট হয়।

বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো ক্লাস্টার অস্ত্রের ব্যবহারকে 'ঘৃণ্য' এবং এমনকি যুদ্ধাপরাধ হিসেবেও বর্ণনা করেছে।

ছবি: বিবিসি

কারা এখনোও এই অস্ত্র ব্যবহার করছে?

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে আসছে।

তাদের কেউই এই অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্রও করেনি। তবে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার ক্লাস্টার বোমা ব্যবহারের সমালোচনা করে আসছিল যুক্তরাষ্ট্র। অথচ এখন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রই ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ক্লাস্টার বোমার 'ডাড রেট' ৪০ শতাংশ; অর্থাৎ নিক্ষেপিত বোমার একটি বড় অংশই মাটিতে বিপদজ্জনক অবস্থায় থেকে যায়। যেখানে ক্লাস্টারের গড় ডাড রেট সাধারণত ২০ শতাংশের কাছাকাছি হয়ে থাকে বলে মনে করা হয়।

পেন্টাগনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমার ডাড রেট ৩ শতাংশেরও কম।

যুক্তরাষ্ট্র কেন এটি ইউক্রেনে পাঠাবে?

প্রায় দেড় বছর ধরে চলতে থাকা যুদ্ধে সমরাস্ত্রের দিক দিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। তাই রুশ বাহিনীর সঙ্গে অস্ত্রে ও শক্তিতে পেরে ওঠা কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। এদিকে, প্রয়োজনের তুলনায় দ্রুত এবং যথেষ্ট পরিমাণ সামরিক সহায়তাও ইউক্রেনকে দিতে পারছে না তার পশ্চিমা মিত্ররা।

পর্যাপ্ত গোলাবারুদের অভাবেই যুক্তরাষ্ট্রের কাছে ক্লাস্টার বোমা চেয়েছে ইউক্রেন। রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতেই এই অস্ত্রের সরবরাহের অনুরোধ জানায় দেশটি।

যদিও ইউক্রেনের অনুরোধ রাখা সম্ভব হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ ছিল না। অনেক ডেমোক্র্যাট এবং দেশটির মানবাধিকার সংস্থাগুলো এর বিরোধিতা করে আসছে। গত ছয় মাস ধরে চলছে বিতর্ক।
 

Related Topics

টপ নিউজ

ক্লাস্টার বোমা / রাশিয়া-ইউক্রেন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]