Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা: শিশির মনির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 02:00 pm
Last modified: 20 May, 2026, 02:00 pm

Related News

  • ৬ শিশুর মৃত্যু: প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ
  • পরাজয় মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াতের শিশির মনির
  • ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা: শিশির মনির

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 02:00 pm
Last modified: 20 May, 2026, 02:00 pm
আইনজীবী শিশির মনির। ফাইল ছবি/সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়াকে 'গুরুতর আদালত অবমাননা' বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ ঘটনায় আগামী বৃহস্পতিবার (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে অবমাননার আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, 'সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা। আমরা আগামী বৃহস্পতিবার (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।' 

এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ওই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

পৃথক এক আদেশে ওই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার তারিখ ১০ এপ্রিল দেখানো হয়। এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।

মন্ত্রণালয়ে ফেরত সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।' 

প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদের বিবরণ উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন ও অফিস আদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

শিশির মনির / সুপ্রিম কোর্ট সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ৬ শিশুর মৃত্যু: প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • বিরোধী দলের আপত্তির মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ
  • পরাজয় মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াতের শিশির মনির
  • ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]