Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 04:00 pm
Last modified: 03 February, 2026, 04:00 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে বাদ দিলে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলব।’
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 04:00 pm
Last modified: 03 February, 2026, 04:00 pm
ছবি: টিবিএস

নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'বিগত ১৫ বছর ধরে আমাদের নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের লড়াইয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু গত জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছেন। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচনের সুযোগ পেয়েছি।'

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমরা যদি এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবে আগামী পাঁচ বছর দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে যাবে। আর যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই, তবে দেশ আবারও আগের মতো বিপদে পড়বে।'

মুক্তিযুদ্ধের চেতনা ও অস্তিত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, 'একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে বাদ দিলে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলব।'

তিনি আরও বলেন, 'একাত্তরের সংগ্রাম আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। এটি আমাদের সামনে সম্মান নিয়ে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। তাই এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।'

এ সময় ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'বর্তমানে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং নানা ধরনের মিথ্যাচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।'

গণসংযোগে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / নির্বাচন / ঠাকুরগাঁও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]