Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সিলেটে মধ্যরাতে গ্যারেজে আগুন, ১২টি যানবাহন পুড়ে ছাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 01:05 pm
Last modified: 17 November, 2025, 01:06 pm

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার
  • ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২

সিলেটে মধ্যরাতে গ্যারেজে আগুন, ১২টি যানবাহন পুড়ে ছাই

এগুলোর মধ্যে পুলিশের একটি গাড়িও রয়েছে।
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 01:05 pm
Last modified: 17 November, 2025, 01:06 pm
ছবি: সংগৃহীত

সিলেটের পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে অন্তত ১২টি যানবাহন পুড়ে গেছে। এগুলোর মধ্যে পুলিশের একটি গাড়িও রয়েছে। আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে পাঠানটুলা নবাবী মসজিদের পাশে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস–এ থাকা এক্স-নোহা, মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১২টি যানবাহন পুড়ে গেছে। পাশাপাশি দুটি ব্যবসাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।"

পুলিশ সূত্র জানায়, আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীরাও আগুন নেভাতে সহায়তা করেন। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, 'ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস' নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। দোকানের ভেতরে থাকা একাধিক গাড়ি আগুনে পুড়ে যায়। আগুনে কয়েকটি গাড়ির ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, "যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি ফায়ার সার্ভিস পরীক্ষা করছে। ভেতরে কোনো দাহ্য পদার্থ ছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে। তাদের মতামত পাওয়ার পর আগুনের সঠিক কারণ জানা যাবে।"

ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, "রাত দেড়টার দিকে আমরা খবর পাই। প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন ছড়িয়ে পড়ায় আরও তিনটি ইউনিটসহ মোট আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।"

তিনি জানান, "ওয়ার্কশপে কেউ আহত বা নিহত হয়নি। রাত হওয়ায় দোকানের মালিকও উপস্থিত ছিলেন না। এখানে মোট ১০টি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ছিল। মূলত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত হয় এবং সম্ভবত শর্টসার্কিটের কারণে তা ছড়িয়ে পড়ে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।"
 
Related Topics

টপ নিউজ

গাড়িতে আগুন / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার
  • ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]