Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বরিশালে দুই সাংবাদিককে মারধর-মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:35 pm
Last modified: 27 March, 2025, 07:41 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

বরিশালে দুই সাংবাদিককে মারধর-মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

‘আমাদেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা,’ বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:35 pm
Last modified: 27 March, 2025, 07:41 pm
ছবি: সংগৃহীত

বরিশালে দুই সাংবাদিককে মারধর ও তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের গেটে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকেরা হলেন নূরুল আমিন রাসেল ও মনিরুল ইসলাম। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মনিরুল ইসলাম জানান, মুলাদী আমলী আদালত থেকে এক আওয়ামী লীগ নেতা জামিন পাওয়ার খবর পেয়ে তারা ছবি তুলতে যান। পরে আদালত চত্বর থেকে মোটরসাইকেলে ফেরার সময় ছাত্রদলের ১০-১২ জনের একটি দল তাদের গতিরোধ করে।

'আমাদেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা,' বলেন তিনি।

নূরুল আমিন রাসেল বলেন, 'ছবি তুলে ফেরার পথে আমাদের ওপর হামলা করা হয়। ক্যামেরা ভাঙচুর, মোবাইল ছিনিয়ে নেওয়া ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।'

'কী কারণে হামলা করা হলো, সেটাই আমি জানি না। আমাদের সঙ্গে তাদের কোনো বাগ্‌বিতণ্ডাও হয়নি।' তিনি দোষীদের দ্রুত বিচার দাবি করেন।

বরিশাল থেকে প্রকাশিত দুটো পত্রিকায় কাজ করেন এ দুই সাংবাদিক। হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর সঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, 'মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং দুই সাংবাদিককে মারধর করার কথা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং আদালত গেটে অবস্থান নেন।

দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ বলেন, 'সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।'

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বলেন, 'সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

'বিগত শাসনামলে সাংবাদিকেরা নিগৃহীত ছিলেন। এখনো দেখছি সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এর অবসান চাই,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল / ছাত্রদল / মোটরসাইকেল / সাংবাদিককে মারধর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]