Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো

অর্থনীতি

এ.এস.এম. সাদ
17 May, 2026, 09:40 am
Last modified: 17 May, 2026, 09:41 am

Related News

  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি তারল্য সংকট নয়; বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে।
এ.এস.এম. সাদ
17 May, 2026, 09:40 am
Last modified: 17 May, 2026, 09:41 am

নতুন নোটের সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চাহিদা অনুযায়ী নগদ অর্থ পাচ্ছে না। এতে ঈদুল আজহার আগে ব্যাংকগুলোতে চাপ তৈরি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি তারল্য সংকট নয়; বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার একটি ব্যাংক ৫৮০ কোটি টাকার চাহিদার বিপরীতে পেয়েছে মাত্র ১২০ কোটি টাকা। একইভাবে কোনো ব্যাংক ১২০ কোটির বিপরীতে ৪০ কোটি, ১০০ কোটির বিপরীতে ৩৫ কোটি এবং ১১৫ কোটির বিপরীতে ৪৫ কোটি টাকা পেয়েছে।

একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "বাংলাদেশ ব্যাংক বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ নগদ অর্থ সরবরাহ করছে। গত সাত-আট দিন ধরে এ পরিস্থিতি চলছে। ব্যাংকগুলো যে পরিমাণ নগদ টাকার চাহিদা দিচ্ছে, তার তুলনায় অনেক কম অর্থ পাচ্ছে।"

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক নগদ টাকার পরিবর্তে গ্রাহকদের ইলেকট্রনিক লেনদেন ব্যবহারে উৎসাহিত করতে বলছে।

আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "ঈদের আগে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়। শাখা ও এটিএম বুথ—দুই জায়গাতেই নগদ টাকার চাহিদা কয়েক গুণ বাড়ে। বিশেষ করে গরুর হাটের আশপাশের এটিএম বুথগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি টাকা তোলা হয়।"

তিনি বলেন, "ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের বোনাস ও ভাতা দেওয়া হয়। ফলে এ সময় ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়।"

নোটের সংকট

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন থেকে বাংলাদেশ ব্যাংকে ৪ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করা হবে। কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে, কোনো ধরনের তারল্য সংকট নেই। তবে নতুন ছাপানো নোটের ঘাটতি রয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ক্ষতিগ্রস্ত ও পুরোনো নোট তুলে নিচ্ছে। ছোট নোটের বদলে বড় নোট সরবরাহ বাড়ানো হচ্ছে, কারণ কোরবানির সময় বড় নোটের চাহিদা বেশি থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঈদের আগে টাকশাল থেকে ১৬ হাজার কোটি টাকার নতুন নোট চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে কাগজ ও কালি সংকটের কারণে এর অর্ধেক, অর্থাৎ প্রায় ৮ হাজার কোটি টাকা সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নকশার প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকার নোট মজুত রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এসব নোট বাজারে ছাড়তে চাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মোট মুদ্রা মজুত রয়েছে প্রায় ২৪ লাখ কোটি টাকা। অন্যদিকে ছাপানো টাকার চাহিদা ৩ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। পুরোনো নকশার নোট দীর্ঘদিন বাজারে না ছাড়ায় চাহিদা ও জোগানের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ছাপানো টাকার সংকট এবং তারল্য সংকট এক বিষয় নয়। বর্তমানে নতুন ছাপানো নোটের ঘাটতি তৈরি হলেও ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "ব্যাংকগুলো যে পরিমাণ টাকার চাহিদা জানাবে, তা পূরণের চেষ্টা করা হবে। নতুন ছাপানো নোটগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। চাহিদা অনুযায়ী কোনো ব্যাংক কম টাকা পেলেও পরবর্তী সময়ে আবার চাহিদা দিলে সেই অর্থ দেওয়া হবে।"

তিনি বলেন, "আশা করি টাকার কোনো সংকট তৈরি হবে না। তবে আমাদের লক্ষ্য শুধু নগদ লেনদেন নয়। কেন্দ্রীয় ব্যাংক চায় দেশে একটি ক্যাশলেস সমাজ গড়ে উঠুক।"

আতঙ্কের আশঙ্কা ব্যাংকারদের

এদিকে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "যদি কোনো গ্রাহককে বলা হয় ব্যাংকে নগদ অর্থ কম রয়েছে, তাহলে আস্থার সংকট তৈরি হতে পারে। তখন গ্রাহকরা মনে করতে পারেন ব্যাংকে হয়তো টাকা নেই। এতে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হতে পারে।"

তিনি আরও বলেন, "এমনিতেই ব্যাংক খাত নিয়ে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি, শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়তে চাচ্ছে না। সেগুলো ছাড়া বর্তমান চাহিদা কীভাবে সামাল দেওয়া হবে, সেটিও স্পষ্ট নয়।"
 
Related Topics

টপ নিউজ

নতুন নোট / নোটের ঘাটতি / নতুন টাকা / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]