Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
দেশে আসা বেশিরভাগ স্বর্ণই অবৈধ, বলছে এনবিআর; প্রকৃত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান বাজুসের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:35 am
Last modified: 15 January, 2026, 09:34 am

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

দেশে আসা বেশিরভাগ স্বর্ণই অবৈধ, বলছে এনবিআর; প্রকৃত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান বাজুসের

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:35 am
Last modified: 15 January, 2026, 09:34 am
ছবি: সংগৃহীত

দেশে এখন যেসব স্বর্ণ রয়েছে এবং প্রতিনিয়ত যা আসছে, তার বেশিরভাগ অবৈধ পথে আসছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এ ব্যবসায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে এনবিআর থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে তিনি জানান।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত 'মিট দ্য বিজনেস' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'বৈধ পথে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করলে সেক্ষেত্রে এনবিআর সহায়তা করবে।'

তিনি আরও বলেন, স্বর্ণের অবৈধ আমদানি প্রক্রিয়ায় এনবিআরের কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগও রয়েছে। কারো কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুলক হক খানসহ সংগঠনটির নেতারা স্বর্ণ আমদানি সহজ করা, প্রকৃত ব্যবসায়ীদের আমদানির লাইসেন্স দেওয়া এবং ভ্যাট ও ট্যাক্স কমানো ছাড়াও কর প্রদান প্রক্রিয়া সহজ করার দাবি জানান।

এ সময় স্বর্ণ ব্যবসায়ীরাও স্বীকার করেন, দেশে অবৈধ পথে স্বর্ণ আসছে। তবে এই অপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান তারা। তারা বলেন, আমদানির পথ সহজ করলে অবৈধ বাণিজ্য কমে যাবে এবং স্বচ্ছতা আসবে। তাই চোরাকারবারি নয়, ভ্যাট-করের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান তারা। সেজন্য আমদানি সহজ করাসহ বেশকিছু দাাবি তুলে ধরা হয় বাজুসের পক্ষ থেকে।

বাজুসের একজন নেতা বলেন, বিগত সময়ে স্বর্ণ আমদানির জন্য সরকার ১৮টি লাইসেন্স দিয়েছিল, যাদের মধ্যে অন্তত ১০টি প্রকৃত ব্যবসায়ীদের দেওয়া হয়য়নি। গহনা ব্যবসার সঙ্গে জড়িত নন, এমন লোকজন, এমনকি ক্রিকেটারকেও লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ প্রকৃত ব্যবসায়ীরা বাদ পড়েছেন।

'চোরাকারবারিরা ব্যবসা করার জন্য নয়, বরং আইনি ঝামেলা এড়াতে লাইসেন্স সংগ্রহ করে,' বলেন তিনি। এ সময় তিনি 
বৈধ পথে আমদানির জন্য সত্যিকারের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান জানান।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, আমদানি জটিল হওয়ায় পাশের দেশ ভারত, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের চেয়ে ভরিতে অন্তত ৩০ হাজার টাকা বেশি দাম পড়ে দেশের বাজারে। ফলে অবৈধ উৎস থেকে স্বর্ণ সংগ্রহে বাধ্য হন তারা।

Related Topics

টপ নিউজ

স্বর্ণ / স্বর্ণ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]