Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • অন্যান্য
  • English
The Business Standard বাংলা
tbs
SATURDAY, JUNE 25, 2022
SATURDAY, JUNE 25, 2022
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • অন্যান্য
  • English
পৃথিবীর ১২২তম দীর্ঘ সেতু পদ্মা সেতু

অফবিট

টিবিএস ডেস্ক
10 December, 2020, 06:25 pm
Last modified: 10 December, 2020, 06:30 pm

Related News

  • পদ্মা সেতু উদ্বোধন: বরিশালের বেশিরভাগ শহর, বাজার, স্কুল-কলেজ ফাঁকা
  • স্যাটেলাইট ছবিতে পদ্মা সেতু
  • আবদুল আলীমের গানে জাজিরায় প্রধানমন্ত্রীকে বরণ
  • পদ্মা সেতু তৈরি ষড়যন্ত্রকারীদের জন্য সমুচিত জবাব: প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতুর উদ্বোধনীতেই ফিরলেন সাবেক যোগাযোগমন্ত্রী 

পৃথিবীর ১২২তম দীর্ঘ সেতু পদ্মা সেতু

উইকিপিডিয়ার তথ্য বলছে, দীর্ঘতম সেতুর তালিকায় প্রথমে দশে থাকা সাতটি সেতুই চীন অবস্থিত। দুটি সেতুর অবস্থান যুক্তরাষ্ট্রে আর একটি থাইল্যান্ডে।
টিবিএস ডেস্ক
10 December, 2020, 06:25 pm
Last modified: 10 December, 2020, 06:30 pm
ছবি: গেটি ইমেজ

৪১ তম স্প্যানের মাধ্যমে পদ্মার দুই তীরে জোড়া লেগেছে আজ। সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে ৬ দশমিক ১৫ কিলমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। আর এর মাধ্যমেই দৈর্ঘ্যের দিক দিয়ে সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে ১২২তম অবস্থানে এসেছে পদ্মা সেতু। 

উইকিপিডিয়ার তথ্য বলছে, দীর্ঘতম সেতুর তালিকায় প্রথমে দশে থাকা সাতটি সেতুই চীন অবস্থিত। দুটি সেতুর অবস্থান যুক্তরাষ্ট্রে আর একটি থাইল্যান্ডে। 

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের দীর্ঘতম কিছু সেতু সম্পর্কে তথ্য। 

দ্য ড্যানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, বেইজিং এর সঙ্গে সাংহাইকে যুক্ত করা দ্য ড্যানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ বিশ্বের দীর্ঘতম সেতু। হাই-স্পিড রেল সেতু হিসেবে ২০১০ সালে চীনে ১৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি তৈরি করা হয়।

চ্যাংহুয়া কাওসিয়াং ভায়াডাক্ট

এই সেতুর অবস্থান চীন নিয়ন্ত্রিত রাষ্ট্র তাইওয়ানে। ২০০৪ সালে তৈরি করা এই ব্রিজটি ১৫৭ কিলোমিটার দীর্ঘ।

এখন পানির ওপর দিয়ে নির্মিত দীর্ঘতম দুটো সেতু সম্পর্কে জানা যাক 

লেক পন্টচারট্রেইন কজওয়ে

পানির উপর দিয়ে নির্মিত দীর্ঘতম সেতুর তালিকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লেক পন্টচারট্রেইন কজওয়ে সেতু। ১৯৬৯ সালে নির্মিত আমেরিকান এই সেতুটি মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩৮ কিলোমিটার।

হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ

পানির ওপরে নির্মিত সেতুগুলোকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দুই ভাগে ভাগ করেছে; অবিচ্ছিন্ন এবং সমষ্টিগত। অবিচ্ছিন্ন তালিকায় হংক-কং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ এক নম্বরে রয়েছে। চীনে অবস্থিত এই সেতুটি একটি মোটরওয়ে ব্রিজ যা দৈর্ঘ্যে প্রায় ২৩ কিলোমিটার। 
 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তৈরি পোশাকের দাম কমিয়ে বাড়তি সুদ আদায়ের চেষ্টা করবে ক্রেতারা
  • আর্থিক দুরবস্থায় অ্যাম্বার হার্ড? শপিং করছেন কম খরচের পোশাকের দোকানে! 
  • আপনার পকেটে আঘাত হানতে ধেয়ে আসছে আরেকটি ডলার সংকট
  • কিশোরগঞ্জের অল-ওয়েদার সড়ক সমাধানের বদলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে
  • সানোয়ারা গ্রুপ: যেভাবে গড়ে উঠল একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান 
  • শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • পদ্মা সেতু উদ্বোধন: বরিশালের বেশিরভাগ শহর, বাজার, স্কুল-কলেজ ফাঁকা
  • স্যাটেলাইট ছবিতে পদ্মা সেতু
  • আবদুল আলীমের গানে জাজিরায় প্রধানমন্ত্রীকে বরণ
  • পদ্মা সেতু তৈরি ষড়যন্ত্রকারীদের জন্য সমুচিত জবাব: প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতুর উদ্বোধনীতেই ফিরলেন সাবেক যোগাযোগমন্ত্রী 

Most Read

1
মতামত

তৈরি পোশাকের দাম কমিয়ে বাড়তি সুদ আদায়ের চেষ্টা করবে ক্রেতারা

2
বিনোদন

আর্থিক দুরবস্থায় অ্যাম্বার হার্ড? শপিং করছেন কম খরচের পোশাকের দোকানে! 

3
অর্থনীতি

আপনার পকেটে আঘাত হানতে ধেয়ে আসছে আরেকটি ডলার সংকট

4
বাংলাদেশ

কিশোরগঞ্জের অল-ওয়েদার সড়ক সমাধানের বদলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে

5
অর্থনীতি

সানোয়ারা গ্রুপ: যেভাবে গড়ে উঠল একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান 

6
বাংলাদেশ

শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab